ইংরেজি শুধু যোগাযোগের মাধ্যম! স্থানীয় ভাষা ব্যবহারে জোর প্রধানমন্ত্রী মোদীর
কেন্দ্রীয় সরকারের কাজে হিন্দি ভাষার ব্যবহার বাড়ানো নিয়ে প্রতিবাদ জানিয়েছে তামিলনাড়ু। এছাড়াও বিভিন্ন ভাষাভাষীর রাজ্যগুলি এবং বিভিন্ন সংগঠনের তরফে এব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদ
কেন্দ্রীয় সরকারের কাজে হিন্দি ভাষার ব্যবহার বাড়ানো নিয়ে প্রতিবাদ জানিয়েছে তামিলনাড়ু। এছাড়াও বিভিন্ন ভাষাভাষীর রাজ্যগুলি এবং বিভিন্ন সংগঠনের তরফে এব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী স্থানীয় ভাষার ব্যবহারে জোর দিলেন। এদিন তিনি বলেছেন ইংরেজি কেবল একটি যোগাযোগের মাধ্যম। তা কখনও বুদ্ধিজীবী হওয়ার মানদন্ড নয়।

আগে ইংরেজি ছিল বুদ্ধিজীবী হওয়ার মানদণ্ড
এদিন গান্ধীনগরে গুজরাত সরকারের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আগে ইংরেজিকে বুদ্ধিজীবী হওয়ার মানদণ্ড হিসেবে বিবেচনা করা হত। বাস্তবে ইংরেজি যোগাযোগের একটি মাধ্যম মাত্র। নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, যা হিন্দিতে স্বাচ্ছন্দ বোধ করেন কিন্তু ইংরেজিতে নয়, তাঁরা যেন পিছিয়ে না পড়েন, তা দেখতে হবে।

ইংরেজিতে পারদর্শী না হওয়া ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ায় বাধা
প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন ইংরেজি ভাষায় প্রতিবন্ধকতার কারণে গ্রামের অনেক তরুণ প্রতিভা চিকিৎসক এবং ইঞ্জিনিয়ার হতে পারেনি। এদিন তিনি আশ্বস্ত করে বলেছেন, নতুন শিক্ষা নীতি ইংরেজিভাষাকে ঘিরে থাকা মানসিকতা থেকে দেশকে বের করে আনবে।
তিনি বলেছেন, সরকার নিশ্চিত করতে চায়, দরিদ্র বাবা-মায়ের সন্তানরা ইংরেজি মাধ্যমে শিক্ষিত না হলেও চিকিৎসক কিংবা ইঞ্জিনিয়ার হয়ে উঠবে। তিনি বলেছেন, সরকার নিশ্চিত করতে চায় যে ইংরেজি ভাষার কারণে কেউ যেন মিছিয়ে না থাকে।
|
5G পরিষেবা শিক্ষাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে
প্রধানমন্ত্রী বলেছেন, দেশের চালু হওয়া 5G পরিষেবা শিক্ষা ব্যবস্থাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে। 5G পরিষেবার মাধ্যমে স্মার্ট ক্লাসরুম, স্মার্ট শিক্ষা পাওয়া যাবে।

স্থানীয় ভাষার জন্য প্রধানমন্ত্রীর ওপরে চাপ
হিন্দিতে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা দেওয়ার জন্য মধ্যপ্রদেশ সরকারের প্রকল্পের অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমবিবিএস ছাত্রছাত্রীদের জন্য তিনটি পাঠ্যপুস্তক চালু করেছিলেন। তারপরেই তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলি থেকে স্থানীয় ভাষায় প্রচারের জন্য চাপ এসেছে।
ভোপালে এমবিবিএস-এর জন্য বিন্দিতে মেডিক্যাল বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি, মেডিক্যাল ফিজিওলজির পাঠ্যপুস্তক চালু করেছিলেন অমিত শাহ। অনুষ্ঠানে তিনি বলেছিলেন, মঘ্যপ্রদেশ এমবিবিএস শুরু করার জন্য দেশের প্রথম রাজ্য হয়ে উঠেছে।
তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, আগেও স্থানীয় ভাষায় চিকিৎসা বিজ্ঞান পড়ানোর চেষ্টা করা হয়েছিল। যাঁরা পাশ করেছিলেন, তাঁদের উচ্চশিক্ষায় অসুবিধা হয়েছিল। কেননা চিকিৎসা বিজ্ঞানে বহু শব্দের স্থানীয় পরিভাষা পাওয়া যায় না। আর এব্যাপারে যে পরিমাণ বিদেশি বইয়ের সাহায্য নিতে হয়, সেখানে স্থানীয় ভাষা বাধা হয়ে দাঁড়ায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications