ইঞ্জিনিয়ার্স ডে ও দেশের সেরা ইঞ্জিনিয়াররা, যাঁরা ভারতে বিপ্লব এনেছেন
ইঞ্জিনিয়ার্স ডে ও দেশের সেরা ইঞ্জিনিয়াররা, যাঁরা ভারতে বিপ্লব এনেছেন
১৫ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে (Engineers day) । সেই দিনেই দেশের জন্য কাজ করা ১০ ইঞ্জিনিয়ারকে (Engineer) স্মরণ যাঁরা বিল্পবে অংশগ্রহণ করেছিলেন। এইসব ব্যক্তিরা শুধু সেরা ইঞ্জিনিয়ার ছিলেন না, মহান মানুষ ছিলেন।

স্যার মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরায়
তাঁর স্মরণেই ইঞ্জিনিয়ার্স ডে। ১৮৬১ সালের ১৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। একসময়ে মহীশূরের দিওয়ার থানা মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরায় ১৯৫৫ সালে ভারতরত্ন পান। পেশায় তিনি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার।
ছবি সৌ:উইকিপিডিয়া

সতীশ ধওয়ান
দেশের পরীক্ষামূলক তরল গতিবিদ্যার জনক হলেন সতীশ ধওয়ান। জন্ম শ্রীনগরে, লাহোরের পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, অ্যারোস্পেশ ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর মিনিয়াপলিস বিশ্ববিদ্যালয় থেকে। এরপর গণিত এবং অ্যারোস্পেশ ইঞ্জিনিয়ারিং-এ ডাবল পিএইচডি। রিমোট সেন্সিং, স্যাটেলাইট কমিউনিকেশনে তাঁর কাজের প্রতি সম্মান জানাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রের নাম পরিবর্তন করে তাঁর নামেই রাখা হয়েছে।
(ছবি সৌ:ইসরো)

এপিজে আব্দুল কালাম
ভারতের মিশাইল ম্যান হিসেবে পরিচিত তিনি। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত দেশের ১১ তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৩১ সালের ১৫ অক্টোবর মাদ্রাজ প্রেসিডেন্সির রামেশ্বরমে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬০-এ তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক। পরে তিনি ডিআরডিওতে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাল্বিশমেন্টে যোগ দেন।

ই শ্রীধরন
ভারতের মেট্রো ম্যান নামে পরিচিত ই শ্রীধরন। ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসে কর্মরত ছিলেন। অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। দেশের পাবলিক ট্রান্সপোর্টকে উন্নত করতে তাঁর বিশেষ অবদান রয়েছে।

রধুরাম রাজন
রিজার্ভ ব্যাঙ্কের ২৩ তম গভর্নর ছিলেন। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি আইএমএফ-এর প্রধান অর্থনীতিবিদ ছিলেন। ১৯৬৩-তে মধ্যপ্রদেশের ভোপালে জন্ম। দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউ অফ টেকনোলজি থেকে ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক। আইআইএম আহমেদাবাদ থেকে ম্যানেজমেন্টে ডিগ্রি এবং পরে পিএইচডি করেন। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে কাজ করার পরে তিনি ফের শিক্ষাজগতে ফিরে গিয়েছেন।

সুন্দর পিচাই
তামিলনাড়ুর মাদুরাইতে জন্ম, বর্তমানে তিনি গুগলের সিইও। তিনি খড়গপুর আইআইটি থেকে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে মেটিরিয়াল সায়েন্সে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ এমএস ডিগ্রি অর্জন করেছেন। পেনসিলভেনিয়া থেকে করেছেন এমবিএ।

সত্য নাদেলা
বর্তমানে মাইক্রোসফটের সিইও। জন্ম তেলেঙ্গানার হায়দরাবাদে। মনিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি অর্জন করেন। উইসকনসিন-মিলওয়াকি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটারে এমএস ডিগ্রি এবং ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে এমবিএ করেন।

নারায়ণ মূর্তি
তিনি ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা। ভারতের আইটি শিল্পপতিও বটে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্লাতক। পরে কানপুর আইআইটি থেকে স্নাতকোত্তর।

ভার্গিস কুরিয়ান
দেশের শ্বেত বিল্পবের জনক। ১৯২১ সালের ২৬ নভেম্বর কালিকটে জন্ম। মাদ্রাজের লয়োলা কলেজ থেকে পদার্থ বিদ্যায় স্নাতক। পরে মাদ্রাজের গুইন্ডি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি লাভ করেন।
(ছবি সৌ:এএনআই)

স্যাম পিত্রোদা
আসল নাম সত্যনারায়ণ গঙ্গারাম পিত্রোদা। তিনি টেলিকম ইঞ্জিনিয়ার, উদ্ভাবকস উদ্যোক্তা এবং নীতি নির্ধারক ছিলেন। পড়াশোনা গুজরাতে। সেখানেই পদার্থবিদ্যা এবং ইলেক্ট্রনিক্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর ডিগ্রি করেন শিকাগোর ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। ১৯৭৫ সালে তিনি ইলেকট্রনিক ডায়েরি উদ্ভাবন করেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications