কয়লা-কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
কয়লা-কান্ডে নয়া মোড়। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২৯ মার্চ সকাল ১১ টার মধ্যে দিল্লির অফিসে অভিষেককে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এহেন নির্দেশকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজন
কয়লা-কান্ডে নয়া মোড়। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২৯ মার্চ সকাল ১১ টার মধ্যে দিল্লির অফিসে অভিষেককে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এহেন নির্দেশকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

তৃণমূলের দাবি, প্রতিহিংসা করতেই অভিষেককে বারবার তলব করা হচ্ছে। শুধু তাই নয়, হেনস্তা করতেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে তলব করা হচ্ছে বলেও অভিযোগ শাসকদলের।
যদিও ইডির তরফে জানা যাচ্ছে, কয়লা-কাণ্ডে বেশ কয়েকটি নতুন তথ্য হাতে এসেছে। সে বিষয়ে আরও তথ্যের প্রয়োজন রয়েছে। আর সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, তদন্তকারীদের সূত্রে খবর, সোমবারের জিজ্ঞাসাবাদে অভিষেক যা যা উত্তর দিয়েছিলেন, তা খতিয়ে দেখা হয়েছে। সে বিষয়ে আরও বেশ কিছু তথ্যের প্রয়োজন রয়েছে বলে ফের এই নোটিশ বলে খবর।
Enforcement Directorate summons TMC General Secretary Abhishek Banerjee to Delhi, on March 29th, for questioning in a money laundering case linked to an alleged coal scam in West Bengal: Sources
— ANI (@ANI) March 24, 2022
(File photo) pic.twitter.com/DTsZJ4ucJE
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। প্রায় ৯ ঘন্টা ধরে জেরা করা হয়। বেশ কয়েকটি অ্যাকাউন্ট ধরে তাঁকে জেরা করা হয় বলে জানা যায়। এমনকি আর্থিক লেনদেনের বিষয়েও অভিষেকের কাছে তথ্য কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে চান বলে খবর। এছাড়াও তৃণমূল নেতা বিনয় মিশ্রের বিষয়েও অভিষেকের কাছে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়।
শুধু অভিষেককেই নয়, এই মামলায় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জেরা করতে চেয়ে নোটিশ পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও তিনি হাজিরা দেননি। তাঁর কারণ হিসাবে ছোট সন্তানকে ছেড়ে আসা সম্ভব নয় বলে জানিয়েছিলেন অভিষেক। তবে তিনি এই মামলায় সবরকম ভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছিলেন। একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিকে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছিলেন অভিষেক।
তিনি বলেন, এই মামলায় তাঁর যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে মৃত্যুবরণ করবেন। একই সঙ্গে হেনস্তারও অভিযোগ এনেছিলেন অভিষেক। বলেন, কলকাতায় অফিস থাকা সত্ত্বেও ১৫০০ কিমি দূরে তাঁকে ডাকা হচ্ছে। তবে তিনি নিজেকে অন্য ধরণের মেটেরিয়াল ব্যাখ্যা করে বলেন, এত তাড়াতাড়ি আমাকে ভাঙা যাবে না। আমি খুবই শক্ত। এই লড়াই জারি থাকবে বলেও জানান অভিষেক।
অন্যদিকে, কয়লা কাণ্ডে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা। কিন্তু সর্বোচ্চ আদালত সেই আবেদন খারিজ করে দেয়। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, বিষয়গুলি রুটিন হয়ে যাচ্ছে। আর হাতে অনেক মামলা রয়েছে। তাই জরুরি ভিত্তিতে আবেদন শোনা সম্ভবপর নয়।












Click it and Unblock the Notifications