বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা, ভোটের মধ্যেই ঝাড়খণ্ডে মন্ত্রীর সচিবকে গ্রেফতার করল ইডি
ভোটের মধ্যেই ঝাড়খণ্ডে প্রবল অস্বস্তিতে কংগ্রেস।বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের পর ঝাড়খণ্ডের মন্ত্রী জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত সচিবকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার থেকেই মন্ত্রীর ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের বাড়িতে টাকা উদ্ধারের প্রক্রিয়া শুরু করে ইডি। সোমবার দিনভর টাকা উদ্ধারের পর মঙ্গলবার ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লাল এবং বাড়ির পরিচারককে গ্রেপ্তার করেছে ইডি।
সোমবার গোপনসূত্রে খবর পেয়ে মন্ত্রীর সচিবের বাড়িতে হানা দেয় ইডি। একটি অভিযানের ৩৪.২৩ কোটি টাকার নগদ" উদ্ধার করেছে।সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে, যে দুই ব্যক্তিকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ)অধীনে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রাতভর জিজ্ঞাসাবাদ করার পরে এদিন সকালে আটক করা হয়।মঙ্গলবার লাল ও জাহাঙ্গীরকে আজ আদালতে হাজির করা হবে, এরপর তাদের রিমান্ডে নেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

জাহাঙ্গীরের সচিবের বাড়িত থেকে বিপুল পরিমাণ নগদ এবং গহনা উদ্ধারের পাশাপাশি, তদন্তকারী সংস্থাটি অন্য একটি জায়গায় ৩ কোটি টাকাও খুঁজে পেয়েছে যা নির্মাতা মুন্না সিংয়ের, যিনি ঝাড়খণ্ড গ্রামীণ উন্নয়ন বিভাগে ঠিকাদার হিসাবে কাজ করতেন।
৭০ বছর বয়সী কংগ্রেস নেতা এবং ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী, কোনও অনৈতিক কাজ করার কথা অস্বীকার করেছেন।এর আগে ২০০৬ সালের ২০ অক্টোবর থেকে ২০০৯ সালের ১২ ডিসেম্বর পর্যন্ত ঝাড়খণ্ড বিধানসভার অধ্যক্ষও ছিলেন তিনি। পঞ্চায়েত নির্বাচন জয় দিয়ে রাজনীতি শুরু করেছিলেন আলমগীর আলম। ২০০০ সালে তিনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। সেই থেকে মোট চারবার তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন।
সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাঁচিতে একাধিক অভিযান চালায়, যার মধ্যে জাহাঙ্গীর আলমের সচিবের একটি ফ্ল্যাট ছিল, এরআগে ঝাড়খণ্ড গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রাক্তন প্রধান প্রকৌশলী বীরেন্দ্রকে অর্থ পাচারের মামলায়, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছিল।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গোপন সূত্রে খবর পায়, মন্ত্রী আলমগীর আলমের দফতরে বেআইনি লেনদেন চলছিল। সেই সূত্র ধরেই মন্ত্রীর আপ্তসহায়কের পরিচারকের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। নোট গোণার মেশিন নিয়ে উদ্ধার হওয়ার টাকার গোনা শুরু হয়।
নির্বাচনের মধ্যে এবার ঝাড়খণ্ডে উদ্ধার টাকার পাহাড়। ইডির তরফে দাবি করা হয়েছে, ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়নমন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহকর্মীর বাড়ি থেকে বিপুল নগদ উদ্ধার করা হয়েছে।এদিকে ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রাজ্যের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের সঙ্গে সম্পর্কযুক্ত ঠিকানায় ইডির অভিযানের ভিডিও শেয়ার করেছেন।












Click it and Unblock the Notifications