মুখ্যমন্ত্রীর প্রাক্তন প্রধান সচিব এম শিবশঙ্কর গ্রেফতার, নয়া দুর্নীতির হদিশ পেল ইডি

এনফোর্সমেন্ট ডিরেক্টর ওয়াদাক্কানচেরি লাইফ মিশন দুর্নীতি মামলায় তদন্তে নেমে গত তিনদিন ধরে জেরা করছিল এম শিবশঙ্করকে।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রাক্তন প্রধান সচিব এম শিবশঙ্করকে গ্রেফতার করল ইডি। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করা হল লাইফ মিশন মামলায়। ইডা বা এনফোর্সমেন্ট ডিরেক্টর তাঁকে ১২ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করে প্রাক্তন এই আমলাকে।

এনফোর্সমেন্ট ডিরেক্টর ওয়াদাক্কানচেরি লাইফ মিশন দুর্নীতি মামলায় তদন্তে নেমে গত তিনদিন ধরে জেরা করছিল এম শিবশঙ্করকে। তিন তদন্তে সহয়োগিতা করছিলেন না বলে অভিযোগ। সেই কারণে টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরও কোনও ফল না মেলায় তাঁকে গ্রেফতার করে ইডি।

মুখ্যমন্ত্রীর প্রাক্তন প্রধান সচিব এম শিবশঙ্কর গ্রেফতার

বুধবার তাঁকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিশেষ আদালতে হাজির করা হবে। শিবশঙ্কর ছাড়াও ইউনিটেক বিল্ডার্সের এমডি সন্তোষ ইপেনকেও এই মামলায় জি্জ্ঞাসাবাদ করা হয়েছিল। এর আগে ২০২০ সালের সোনা চোরাচালানের মামলায় ইডি ও কাস্টমসের হাতে গ্রেফতার হন প্রাক্তন এই আমলা।

কেরলের মুখ্যমন্ত্রীর প্রাক্তন প্রধান সচিব এক আগে ৯০ দিনেরও বেশি জেল হেফাজতে ছিলেন। ওয়াদাক্কনচেরি লাইফ মিশন মামলাটি ২০১৮ সালের কেরলের বন্যার পর অ্যাপার্টমেন্ট নির্মাণের জন্য ইউএই রেড ক্রিসেন্টের তহবিলে কারচুপির অভিযোগ ওঠে।

তিরুবনন্তপুরমে ইউএই কনস্যুলেট এবং কেরল লাইফ মিশন ২০১৯ সালে ওয়াদাক্কানচেরিতে রেড ক্রিসেন্টের তহবিল ব্যবহার করে একটি হাউজিং কমপ্লেক্স নির্মাণের জন্য চুক্তি করে বলে অভিযোগ। সেই অভিযোগে বলা হয় শিবশঙ্কর এ ংসমযুক্ত আরব আমিরশাহীর কনস্যুলেট জেনারেল চুক্তি প্রদানের জন্য ইউনিটেক বিল্ডার্সের কাছে থেকে কিকব্যাক পেয়েছিলেন।

ইউএই কনস্যুলেটের প্রাক্তন কর্মচারী স্বপ্না সুরেশ এবং সারিথ পিএস সোনা চোরাচালানের মামলায় ইডি এবং কাস্টমসের হাতে গ্রেফতার হওয়ার পর নয়া দুর্নীতি সামনে আসে। সেই তদন্তে নেমে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে। কেরলের মুখ্যমন্ত্রীর প্রাক্তন প্রধান সচিবের দিকে আঙুল ওঠে। তাঁকে গ্রেফতার করা হয়।

টানা তিনদিন ধরে জেরা করা হচ্ছিল প্রাক্তন এই আমলাকে। শেষদিন টানা ১২ ঘণ্টা জেরা করা হয়। কিন্তু তদন্তে তিনি সহযোগিতা করতে চাননি। তাই মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ তাকে গ্রেফতার করা হয়। এর আগে তিনবার তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ইডি এই নিয়ে চারবার তাঁকে গ্রেফতার করল।

তিনি জানুয়ারি মাসের ৩১ তারিখে তাঁর কর্মজীবন থেকে অবসর নিয়েছিলেন। তারপর ফের তাঁর উপর খাঁড়া নেমে এল। এরই মধ্যে তাঁকে গ্রেফতার হতে হল ইডির হাতে। এবার আবার বিদেশি তহবিলে কারচুপির অভিযোগ তাঁর বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+