Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গরু পাচারের বেআইনি টাকা কোথায়? দীর্ঘ জেরার পর গ্রেফতার এনামুল হক

গরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হককে দিল্লি থেকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শনিবারই তাঁকে আদালতে তোলা হচ্ছে বলে কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর।

গরু পাচার-কাণ্ডে নয়া মোড়। এনামুল হককে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন গরু পাচারে মূল এই অভিযুক্ত। তবে এদিন দফায় দফায় জেরা করার পর গ্রেফতার করা হয়েছে এনামুলকে। দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

গরু পাচারে এনামুল হককে গ্রেফতার করল ইডি

বেশ কিছু প্রশ্নের উত্তর এনামুলের কাছ থেকে না পাওয়ার পরেই গ্রেফতার করা হয় তাঁকে। শনিবারই তাঁকে আদালতে তোলা হচ্ছে বলে কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর। সূত্রে খবর, নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন জানানো হবে ইডির তরফে।

বিধানসভা ভোটের আগে থেকে রাজ্যে গরু পাচার-কান্ডের তদন্ত করছে সিবিআই। একই সঙ্গে এই মামলায় আর্থিক কেলেঙ্কারি নিয়েও আলাদা ভাবে ইডির তরফে একটি তদন্ত করা হচ্ছে। আর সেই তদন্তের স্বার্থে ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে জেরা করা হয়েছে। এমনকি শাসকদলেরও বহু প্রভাবশালীকে জেরা করেছে সিবিআই। তদন্তে এনামুলের নাম পান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিশেষ করে পাচার-কাণ্ডে সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার বিএসএফ জওয়ান সতীশ কুমারকে জেরা করেই এনামুলের নাম পান তদন্তকারীরা।

আর এরপরেই ১১ ডিসেম্বর ২০২০ সালে আসানসোলের সিবিআই আদলতে আত্মসমর্পণ করেন এনামুল। তদন্তের প্রয়োজনে এনামুলকে গ্রেফতার করা হয় সিবিআইয়ের তরফে। তদন্তকারীরা জানতে পারেন ঘুষ দিয়ে অবাধে সীমান্ত দিয়ে গরু পাচার চালাত এনামুল। শুধু তাই নয়, গরু পাচারের মোটা টাকা বিভিন্ন জায়গাতে দিত বলেও তদন্তে জানতে পেরেছেন আধিকারিকরা। তবে দীর্ঘ দু'বছর জেলে থাকার পর জামিন পান এনামুল।

তবে গরু পাচারের টাকা কোথায় কোথায় গিয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতো সকাল থেকে এনামুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্যতকারীরা। কিন্তু জিজঙ্গাবাদে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যান এনামুল। এমনকি টাকা কোথায় ব্যবহার হয়েছে সে বিষয়েও কোনও মন্তব্য করতে চাননি বলেই খবর।

আর এরপরেই এনামূলকে গ্রেফতার করা হয় বলে খবর। ইডির তদন্তকারীরা মনে করছেন, এর পিছনে অনেক প্রভাবশালী জড়িয়ে রয়েছে।

অন্যদিকে সিবিআই সূত্রে খবর, গরু পাচারের একট বড় অংশ বাংলা সিনেমাতে বিনিয়োগ করেছে এনামুল। এমনকি একাধিক চিত্র তারকাকে টাকা দেওয়ার মতো অভিযোগও রয়েছে এনামুলের বিরুদ্ধে। যদিও এই বিষয়ে নিশ্চিত হতে গত কয়েকদিন আগেই দেবকে জেরা করেছে সিবিআই।

যদিও তৃণমূল সাংসদ-অভিনেতা এনামুলকে চেনেন না বলেই জানিয়েছেন। এবার সিবিআইয়ের নজরে দেব ঘনিষ্ঠ এই প্রয়োজক। বাংলা সিনেমাতে গরু পচারের টাকা আছে তা নিয়ে জেরা করা হবে। অন্যদিকে এই মামলায় অনুব্রত মন্ডলকেও জেরা করবে সিবিআই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+