কাশ্মীরের কুপওয়ারায় সেনা এনকাউন্টারে মৃত ১ জঙ্গি
জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় ফের সেনা-জঙ্গি এনকাউন্টার। সেই এনকাউন্টারে এক জঙ্গিকে খতম করা গিয়েছে। ঘটনায় এক পুলিশ কর্মীও আহত হয়েছেন।
জম্মু, ১৫ মার্চ : জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় ফের সেনা-জঙ্গি এনকাউন্টার। সেই এনকাউন্টারে এক জঙ্গিকে খতম করা গিয়েছে। ঘটনায় এক পুলিশ কর্মীও আহত হয়েছেন। এলাকায় আরও দুই জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে সেনা সূত্রে খবর।['A ফর AK47, B ফর Bomb' আইএস জঙ্গিদের বইয়ের সহজপাঠ কেমন, জেনে নিন]
কুপওয়ারার কালরুস এলাকায় ঘটনাটি ঘটেছে। একটি বাড়িতে নিরাপত্তারক্ষী জওয়ানরা তল্লাশি চালানোর সময়ে সেখানে জঙ্গিদের উপস্থিতি টের পাওয়া যায়। লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের এরা সদস্য বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।[জঙ্গিদের ধন্যবাদ জানালেন সোনম কাপুর?]

সেনার তরফে বাড়িটিকে ঘিরে তল্লাশি অভিযান শুরু হলে একটি বাড়ি থেকে গুলি চালানো হয়। এরপরই সেনা সতর্ক হয়ে জঙ্গিদের ধরতে তল্লাশি অভিযান চালালে এক জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। এখনও তল্লাশি অভিযান চলছে। বাকী জঙ্গিদের খোঁজ না পাওয়া পর্যন্ত তা চলবে।[জঙ্গিরা কত মাস মাইনে পায়? মৃত জঙ্গির পরিবার কত ক্ষতিপূরণ পায়? চাঞ্চল্যকর রিপোর্ট গোয়েন্দাদের]












Click it and Unblock the Notifications