কাশ্মীরে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই, রুদ্ধশ্বাস এনকাউন্টারের জেরে বন্ধ নেট পরিষেবা

পুলওয়ামা কাণ্ডের পর ইতিমধ্যেই জইশ মাস্টারমাইন্ডকে নিকেশ করতে জম্মু ও কাশ্মীরে ইতিমধ্যেই এক তল্লাশি অপরেশনের সময় সেনার এনকাউন্টার চলেছে।

পুলওয়ামা কাণ্ডের পর ইতিমধ্যেই জইশ মাস্টারমাইন্ডকে নিকেশ করতে জম্মু ও কাশ্মীরে ইতিমধ্যেই এক তল্লাশি অপরেশনের সময় সেনার এনকাউন্টার চলেছে। এরপর ফের একবার সেনা জঙ্গি গুলির লড়াইয়ে থমথমে কাশ্মীর। রুদ্ধশ্বাস এই এনকাউন্টারের জেরে কাশ্মীরের বারামুলার সোপোরে বন্ধ রাখা হয় নেট ও মোবাইল পরিষেবা।

কাশ্মীরে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই, থমথমে বারামুলা

শুক্রবার সকাল থেকেই জম্মু ও কাশ্মীরের বারামুলার সোপোরে গুলির লড়াই চলে সেনা ও জঙ্গিদের মধ্যে। সোপোরের ওয়ারপোরাতে এক তল্লাশি অভিযান চালায় সেনা। সেই সময়ই জঙ্গিদের তরফে গুলি আসতে থাকে। পাল্টা জবাব দেয় সেনাও।

উল্লেখ্য, পুলওয়ামাতে ৪০ জন সেনা জওয়ানের হত্যাকাণ্ডের ঘটনার পর কেটে গিয়েছে এক সপ্তাহ। ইতিমধ্যেই নিকেশ করা হয়েছে ঘটনার মাস্টারমাইন্ড জইশ জঙ্গি গাজিকে। এখানেই শেষ নয়, কাশ্মীর জুড়ে চরম তল্লাশি অভিযানে নেমেছে সেনা। ঘোষণা করা হয়েছে অস্ত্র হাতে তুললেই তাঁকে সেনার গুলির মুখে পড়তে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+