ফের কাশ্মীরে সেনা ও জঙ্গির গুলির লড়াই, নিহত ২ জঙ্গি
জম্মু কাশ্মীরের গান্দেরবাল জেলায় আজ সকালেই ফের শুরু হয় সেনা জঙ্গি গুলির লড়াই। ঘটনায় নিহত হয়েছে ২ জঙ্গি।
শ্রীনগর, ২৪ জানুয়ারি : জম্মু কাশ্মীরের গন্দেরবাল জেলায় আজ সকালেই ফের শুরু হয় সেনা ও জঙ্গির গুলির লড়াই। ঘটনায় নিহত হয়েছে ২ জঙ্গি। জঙ্গিরা একটি বাড়িতে লুকিয়ে ছিল বলে খবর। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র।
জানা গিয়েছে আজ সকালে কাশ্মীরের গান্দেরবাল জেলার খিম্বারের হাদুরাতে সেনার সঙ্গে ক্রমাগত গুলির লড়াই চালাতে থাকে জঙ্গিরা। সূত্রের দাবি জঙ্গিরা লুকিয়ে ছিল একটি বাড়ির মধ্যে।

হাদুরা গ্রামে ২ জন জঙ্গি লুকিয়ে রয়েছে, এই তথ্য পেতেই আজ সকালে গোটা গ্রাম ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। চলতে থাকে সেনার তরফের তল্লাশি। তখনই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে বলে জানা গিয়েছে। পাল্টা আক্রমণ করে ভারতীয় সেনাও। চলতে থাকে দু তরফের মধ্যে গুলির লড়াই।
প্রসঙ্গত গতকালই কাশ্মীরের ছাত্রু এলাকাতে প্রচুর সংখ্যায় বাজেয়াপ্ত হয়েছে অস্ত্রসস্ত্র। সেনার তরফে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়েই তারা এই অভিযান চালায়। উদ্ধার হয়েছে একে-৪৭, পিস্তল, ম্যাগাজিন, সমেত গ্রেনেড ও গ্রেনেড লঞ্চার। পাওয়া গেছে দুটি চইনিজ হ্য়ান্ড গ্রেনেড। উদ্ধার হয়েছে দুটি রেডিও সেট। প্রজাতন্ত্র দিবসের আগে এই ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications