অনন্তনাগে ফের গুলির লড়াই, সেনা এনকাউন্টারে খতম ২ জঙ্গি
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে ফের একবার শুরু হয়েছে গুলির লড়াই। এদিন সকাল থেকেই চলছে এনকাউন্টার।
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে ফের একবার শুরু হয়েছে গুলির লড়াই। এদিন সকাল থেকেই চলছে এনকাউন্টার। প্রথমে কেউ হতাহত না হলেও বন্দুকের লড়াইয়ে অনন্তনাগের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দুই জঙ্গিকে ইতিমধ্যে সেনা নিকেশ করেছে বলে খবর। গোটা এলাকা কর্ডন করে ফেলা হয়েছে। এমনটাই সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে।

কয়েকদিন আগেই এখানে ফের সেনার ওপরে হামলায় পাঁচ জওয়ান শহিদ হয়েছেন। পুলওয়ামায় সেই ঘটনা ঘটেছে। পরে আহত অবস্থায় থাকা আরও এক জওয়ান হাসপাতালে শহিদ হয়েছেন। সবমিলিয়ে মৃতের সংখ্যা ছয়ে পৌঁছেছে।
#JammuAndKashmir : Exchange of fire underway between security forces & terrorists in Anantnag. Area is under cordon.
— ANI (@ANI) June 17, 2019
কাশ্মীরে জঙ্গি দমনে সরকার সচেষ্ট হলেও নানা জায়গায় বিচ্ছিন্নভাবে হামলার প্রচেষ্টা হয়েই চলেছে। বেশ কয়েকবার সেনার ওপরে হামলার চেষ্টা রুখে দেওয়া হয়েছে। তাও বিচ্ছিন্নভাবে হয়ে চলেছে।












Click it and Unblock the Notifications