তিন দিনে দ্বিতীয়, জঙ্গি নিকেশে ফের এনকাউন্টার উপত্যকায়
ফের সেনা জঙ্গির লড়াইয়ে শুরু হয়েছে কাশ্মীরে। কাশ্মীরের সোপিয়ানের বাসখাম এলাকায় এই এনকাউন্টার হয়য় বলে জানা গিয়েছে। এখনও আরও জঙ্গি কোথাও লুকিয়ে আছে কি না তাঁর খোঁজ চলছে। এমনটাই জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।

গুলিতে দুই জঙ্গি নিহত
জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার আহওয়াতু গ্রামে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জঙ্গি নিহত হয়েছেন। জানা গিয়েছে, নিহত দুই জঙ্গির একজন মহম্মদ শফি গানাই জইশ ই মহম্মদের সদস্য। তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, ওই জঙ্গি এনকাউন্টারে নিহত হওয়ার কিছুক্ষণ আগে ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিকের সঙ্গে ফোনে কথা বলেছিলেন।

আধিকারিকের কথপোকথন
জইশ ই মহম্মদের জঙ্গির সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকের কথপোকথন বর্তমানে প্রকাশ্যে এসেছে। জানা যায়, জঙ্গিদের উপস্থিতির প্রমাণ পেয়ে কুলগাম জেলার আহওয়াতু গ্রামটি নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলেন। সেই সময় ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিক জইশ ই মহম্মদের জঙ্গি মহম্মদ শফি গানাইকে ভিডিও কল করেছিলেন। সেখানে ভারতীয় সেনাবাহিনীর ওই আধিকারিক তাঁকে আত্মসমর্পণ করতে বলেছিলেন। যদিও জইশ ই মহম্মদের ওই জঙ্গি সেনা আধিরিকারিকের আবেদন প্রত্যাখ্যান করেন।

মহম্মদ শফি গানাইকে
ভিডিও কলে ভারতীয় সেনাবাহিনীর ওই আধিকারিক জঙ্গি মহম্মদ শফি গানাইকে বলেন, 'আমি সেনাবাহিনী থেকে এসেছি, বন্ধু হিসেবে তোমাকে আমি আত্মসমর্পণের কথা বলতে চাইছি।' যদিও জঙ্গিটি সেই আবেদন প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, 'স্যার, বুঝতে পেরেছি আমার মৃত্যু খুব কাছে। আপনি আমাকে তিনবার গুলি করবেন। আপনি সম্ভবত আপনার ম্যাগাজিন আমাকে গুলি করে খালি করবেন।' এতে সেনা আধিকারিক জবাব দেন, 'না, বন্ধু, আমরা তোমাকে গুলি করব না।' এরপরেই কথপোকথন শেষ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই কুলগামের বাটপোরার মোহাম্মদ শফি গানাই এবং কুলগামের তাকিয়ার মোহাম্মদ আসিফ ওয়ানি নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হন।

জওয়ানরা অভিযান চালায়
নির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করেই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীরের পুলিশ এবম সিআরপিএফের জওয়ানরা অভিযান চালায়। অভিযানের সময় গ্রামবাসীরা উপস্থিত ছিল বলে জানা গিয়েছে। নিরাপত্তা বাহিনী প্রথমে নির্দিষ্ট একটি এলাকা ঘিরে ফেলে। সেখান থেকে জঙ্গিরা গুলি চালাতে থাকে। পাল্টা নিরাপত্তা রক্ষীরা গুলি চালায়। গুলির লড়াইয়ের সময় ভারতীয় এক সেনার পায়ে স্প্লিন্টার আঘাত লাগে। তাঁকে অবন্তিপুরায় সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications