জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষ
জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষ। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার সাত-সকালে এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায় জম্মু-কাশ্মীর পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা।
জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষ। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার সাত-সকালে এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায় জম্মু-কাশ্মীর পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা। পাল্টা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীর অনুমান দু থেকে তিনজন জঙ্গি সেখানে আশ্রয় নিয়েছে।

এ-মাসের শুরু দিকে ভারতীয় সেনা উত্তর কাশ্মীরের মাচাল সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশের ছক বানচাল করে দেয়।

জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী অভিযানের খতিয়ান দিয়েছে সরকার। এবছরে এখনও পর্যন্ত ১৩২ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। কাশ্মীর উপত্যকায় কমবেশি ৬৮ জন জঙ্গি ঘোরাফেরা করছে বলে জানিয়েছে সরকারি সূত্র। শীতের আগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশাবাদী নিরাপত্তা বাহিনী।












Click it and Unblock the Notifications