ফের অশান্ত কাশ্মীর! কুলগামে শহিদ পুলিশ অফিসার, সেনা এনকাউন্টারে নিকেশ ১ জঙ্গি
এদিন দক্ষিণ কাশ্মীরের কুলগামে এনকাউন্টার করে এক জঙ্গিকে নিকেশ করেছে সেনা
সেনাকে সবরকম ছাড় দেওয়া হয়েছে। হাতে অস্ত্র দেখলেই গুলি করা হবে। সেটা জানিয়েও দিয়েছে সেনা। এই অবস্থায় কাশ্মীরে জঙ্গি দমন অপারেশন চালাচ্ছে সেনাবাহিনী। এদিন দক্ষিণ কাশ্মীরের কুলগামে এনকাউন্টার করে এক জঙ্গিকে নিকেশ করেছে সেনা।

সেনা ও সিআরপিএফের যৌথ বাহিনী মহড়া করে এলাকায় এলাকায় তল্লাশি চালায়। যার ফলে কুলগামের তুরিগাম গ্রামে জঙ্গির উপস্থিতি নজরে আসে। শুরু হয় সেনা-জঙ্গি এনকাউন্টার। এর ফলে এক জঙ্গি নিকেশ হয়েছে। নিহত হয়েছেন এক পুলিশ অফিসারও।
J&K police: Deputy Superintendent of Police Aman Kumar Thakur who lost his life in an encounter with terrorists in Tarigam, Kulgam. He was a 2011 batch KPS Officer & had been heading counter terrorism wing of J&K police in Kulgam for past 1.5 years pic.twitter.com/PA1vLTAZ1O
— ANI (@ANI) February 24, 2019
গোপন সূত্রে খবর পেয়ে সেনা এলাকায় গেলে জঙ্গিরা গুলি ছুড়তে শুরু করে। জবাব দেয় সেনাও। শুরু হল গুলির যুদ্ধ। এখনও এনকাউন্টার চলছে। দুই জঙ্গি এলাকায় আটকে রয়েছে। তাদের বের করার চেষ্টা চলছে। আরও সেনা এলাকায় পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে।
#UPDATE: Two Army personnel including a Major injured in an encounter between security forces and terrorists in Tarigam, Kulgam. #JammuAndKashmir https://t.co/CIDtAWoWr2
— ANI (@ANI) February 24, 2019












Click it and Unblock the Notifications