কাশ্মীরের পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষ, ১ জঙ্গি নিকেশ

গতকালের পর আজ ফের কাশ্মীরে সেনা জঙ্গী সংঘর্ষ। পুলওয়ামার শরসালি এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী।

গতকালের পর আজ ফের কাশ্মীরে সেনা জঙ্গী সংঘর্ষ। পুলওয়ামার শরসালি এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী। জঙ্গিরা পাল্টা গুলি চালাতে শুরু করে। এখনও পর্যন্ত ১ জঙ্গি নিকেশ হয়েছে বলে জানা গিয়েছে। সিআরপিএফ এবং রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ অভিযান শুরু হয়েছে এলাকা। পুলওয়ামার শারসিল এলাকা কর্ডন করে রাখা হয়েছে।

 নিকেশ জঙ্গি

নিকেশ জঙ্গি

জম্মু কাশ্মীরের পুলওয়ামায় বুধবার সকাল থেকেই শুরু হয়েছে সেনা জঙ্গি সংঘর্ষ। অবন্তীপুরার শরসিলে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় সিআরপিএফে ১৮৫নম্বর ব্যাটেলিয়ন এবং রাষ্ট্রীয় রাইফেলস। পাল্টা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গোটা এলাকা কর্ডন করে রেখেেছ বাহিনী। অন্যদিকে অবন্তীপুরার বেঘপোরা গ্রামে তল্লাশি শুরু করেছে সিআরপিএফ। এই গ্রামটিতেই থাকত হিজবুল কমান্ডার রিয়াজ নাইকো। সেখানে বেশ কিছু জঙ্গি আত্মগোপন করে আছে বলে খবর পেয়েেছ বাহিনী।

 সংঘর্ষবিরতি লঙ্ঘন

সংঘর্ষবিরতি লঙ্ঘন

এদিকে মঙ্গলবার রাত থেকেই কাশ্মীরের রাজৌরি সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গোলাগুলি বর্ষণ করে চলেছে পাক সেনা। মর্টার শেল ছোড়ার পাশাপাশি ছোট আগ্নেয়াস্ত্র থেকে গোলা গুলিও বর্ষণ করে চলেছে পাক সেনা। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ভারতীয় সেনাও। গত একমাস ধরে করোনা আবহের মধ্যেই সীমান্তে গোলাগুলি বর্ষণ করে চলেেছ পাক সেনা।

 গ্রেনেড হামলা

গ্রেনেড হামলা

গতকাল কাশ্মীরে সিআরপিএফের ব্যাটেলিটনকে টার্গেট করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তাতে এক সিআরপিএফ জওয়ান সহ আহত হয়েছেন ৬ জন। তার কয়েক ঘণ্টা আগেই কাশ্মীর থেকে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। সেকারণেই এই গ্রেনেড হামলা বলে মনে করছে বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+