কাশ্মীরে ফের রুদ্ধশ্বাস এনকাউন্টার, নিকেশ ৩ জঙ্গি, শহিদ ১ পুলিশ কর্মী

কাশ্মীরে ফের রুদ্ধশ্বাস এনকাউন্টার, নিকেশ ৩ জঙ্গি, শহিদ ১ পুলিশ কর্মী

ফের একবার সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের লড়াইয়ের খবর উঠে আসছে কাশ্মীর থেকে। বুদগাম ও বীরওয়াহ দুটি আলাদা আলাদা জায়গায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষের খবর মিলেছে।

কাশ্মীরে ফের রুদ্ধশ্বাস এনকাউন্টার, নিকেশ ৩ জঙ্গি, শহিদ ১ পুলিশ কর্মী

ঘটনার জেরে ৩ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। এদিকে, দুপক্ষের সংঘর্ষে একজন পুলিশ কর্মী শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে। শোপিয়ানের ঘটনায় ৩ জন জঙ্গির মৃত্যুর খবর জানা গিয়েছে। এর আগে বুধবার রাতে শ্রীনগরের একটি জনবহুল ধাবার সামনে এক গুলি চালানোর ঘটনা ঘটে। সেখানে কাশ্মীরের বুকে গড়ে ওঠা নয়া এক সংগঠন ঘটনার দায় স্বীকার করে।

এরপরই এদিনের পর পর এনকাউন্টারের ঘটনা। জানা গিয়েছে এদিন যে এনকাউন্টারের ঘটনা ঘটেছে তাতে লস্কর ই তৈবার জঙ্গিরা নিহত হয়েছে। এর আগে ইউরোপিয়ান ইউনিয়ন ভূক্ত দেশগুলির প্রতিনিধিরা কাশ্মীরে সফররত থাকাকালীনই বুধবার তাঁদের হোটেলের কাছে ওই গুলি চালনার ঘটনা ঘটে। তারপরই এদিনের এনকাউন্টারের খবর মেলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+