শ্রীনগরের বাটমালুতে জঙ্গিদের গুলি! মৃত এক পুলিশকর্মী, আহত ৪

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের বাটমালুতে নিরাপত্তা বাহিনী ও জঙ্গি সংঘর্ষে মারা গিয়েছেন এক পুলিশ কর্মী। নিরাপত্তা বাহিনীর চার সদস্য এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের বাটমালুতে নিরাপত্তা বাহিনী ও জঙ্গি সংঘর্ষে মারা গিয়েছেন এক পুলিশ কর্মী। নিরাপত্তা বাহিনীর চার সদস্য এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুই সন্দেহভাজনকে এলাকা থেকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। রবিবার ভোরে অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী।

শ্রীনগরের বাটমালুতে জঙ্গিদের গুলি! মৃত এক পুলিশকর্মী, আহত ৪

সূত্র মারফত এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে রবিবার ভোরে শ্রীনগরের দিয়ারওয়ানির বাটমালু ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জবাব দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। গুলি যুদ্ধের একেবারে শুরুর দিকে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য গুলিতে আহত হন। তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্যে একজনের মৃত্যু হয় হাসপাতালে। এমনটাই জানিয়েছেন ডিআইজি। মৃত পুলিশ কনস্টেবলের নাম পারভেজ আহমেদ বলে জানা গিয়েছে।

সেন্ট্রাল কাশ্মীর রেঞ্জের ডিআইজি ভিকে বিরদি জানিয়েছেন, গুলিতে এক জঙ্গি আহত হলেও, সে এলাকা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। তিনি জানিয়েছেন, এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। এর আগে রাজ্যের জিডি এসপি বেদ টুইটারে বলেছিলেন, গুলিতে মৃত্যু হয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের এক সদস্যের।

টুইটে ডিজিপি জানিয়েছিলেন, নির্দিষ্ট সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে শ্রীনগরের বাটমালুতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। গুলিতে এক এসওজির মৃত্যু হয়েছে। এছাড়াও জম্মু ও কাশ্মীর পুলিশের একজন এবং সিআরপিএফ-এর দুই জওয়ান আহত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+