কাশ্মীরে সেনা এনকাউন্টারে খতম ২ লস্কর জঙ্গি

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার পদগামপোরায় ২ লস্কর-ই-তৈবা জঙ্গিকে খতম করা গিয়েছে বলে সেনা সূত্রে খবর। এদিন সকাল থেকেই সেখানে এনকাউন্টার চলেছে বলে জানা গিয়েছে।

শ্রীনগর, ৯ মার্চ : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার পদগামপোরায় দুই লস্কর-ই-তৈবা জঙ্গিকে খতম করা গিয়েছে বলে সেনা সূত্রে খবর। এদিন সকাল থেকেই সেখানে এনকাউন্টার চলেছে বলে জানা গিয়েছে।

জাহাঙ্গীর গনাই নামে এক জঙ্গি গতবছরে এক পুলিশকর্মীকে খুনে জড়িত ছিল। তাকেই নিকেশ করা গিয়েছে। আর এক জঙ্গি শের গুজরির সঙ্গেও গুলির লড়াই চলেছে। তবে পরে তাকেও খতম করে সেনা।

কাশ্মীর সেনা এনকাউন্টারে খতম ১ লস্কর জঙ্গি, অব্যাহত গুলির লড়াই

সেনার তরফে গুজরিকে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। তার স্ত্রীর মাধ্যমে গুজরির সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তাকেও নিকেশ করে সেনা। দুই জঙ্গিই দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা বলে সেনা জানিয়েছে।

পুলওয়ামায় জঙ্গির উপস্থিতি রয়েছে এমনটা গোপন সূত্রে জানতে পেরেই সেনার তরফে এলাকায় খানাতল্লাশি করা হয়। মোট তিন-চারজন জঙ্গির এলাকায় লুকিয়ে থাকার খবর রয়েছে।

কয়েকদিন আগে পুলওয়ামারই ত্রাল এলাকায় এনকাউন্টারে দুই জঙ্গিকে খতম করে সেনা। সেই ঘটনায় এক পুলিশ কর্মীরও মৃত্যু হয়। প্রায় ২৪ ঘণ্টা ধরে সেনা-জঙ্গি গুলির লড়াই চলেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+