জম্মু-কাশ্মীরের উরিতে নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষ, ১ জঙ্গির মৃত্যু
জম্মু-কাশ্মীরের বারামূলার উরিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক জঙ্গির। এলাকায় তিন থেকে চার জন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী।
জম্মু-কাশ্মীরের বারামূলার উরিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক জঙ্গির। এলাকায় তিন থেকে চার জন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

নিয়ন্ত্রণ রেখার কাছেই উরিতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। শনিবার থেকে এই তল্লাশি শুরু হয়। উরির কালগাই এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায় জম্মু-কাশ্মীর পুলিশ, রাষ্ট্রীয় রাইফেলস এবং সেনা জওয়ানরা। জঙ্গিরা গুলি চালানো শুরু করতেই পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী।
নিরাপত্তা বাহিনীর গুলিতে একজঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সাধারণ মানুষকে এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications