পুলওয়ামায় জঙ্গি খোঁজে তল্লাশি, গুলিতে মৃত ২ জঙ্গি
জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই। ২ জঙ্গির মৃত্যু। এলাকায় তল্লাশি জারি
জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই জঙ্গির। শনিবার ভোরের দিকে ঘটনাটি ঘটে।

এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে ত্রালের সুতরা ফরেস্ট এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে মারা যায় ২ জঙ্গি।
অমরনাথ যাত্রীদের ওপর হামলার পর থেকেই কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি জারি রেখেছে নিরাপত্তা বাহিনী।
গত সাত মাসে ১০২ জঙ্গিকে মেরেছে নিরাপত্তা বাহিনী। ২০১০-এর পর জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে এটাই সর্বোচ্চ সংখ্যক জঙ্গি মৃত্যুর ঘটনা। ২০১০-এ এই সংখ্যাটা ছিল ১৫৬ জন।
কাশ্মীরে জঙ্গি নিয়ন্ত্রণে একটি তালিকাও তৈরি করেছে নিরাপত্তা বাহিনী। লস্কর-ই তৈবা, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিন জঙ্গিরা রয়েছে নিরাপত্তা বাহিনীর সেই তালিকায়। এই বছরে গত সাত মাসে, লস্কর কমান্ডার বসির লস্করি, জুনেইদ মাট্টো, হিজবুলের সবজার আহমেদ ভাটকে মারতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।












Click it and Unblock the Notifications