Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এবার গোরক্ষকদের ওপর হামলা ৫০ জনের সশস্ত্র দলের

এবার গোরক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটল মহারাষ্ট্রের আহমেদনগরে। জানা গিয়েছে প্রায় ৫০ জনের একটি দল গোরক্ষকদের ওপর চড়াও হয়।

এবার গোরক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটল মহারাষ্ট্রের আহমেদনগরে। জানা গিয়েছে প্রায় ৫০ জনের একটি দল গোরক্ষকদের ওপর চড়াও হয়। ঘটনার সূত্রপাত , কিছু গরুকে অবৈধ গোহত্যার জন্য নিয়ে যাওয়ার অভিযোগকে ঘিরে। আহমেদনগরের শ্রীগোন্দা পুলিশ স্টেশনে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করেছেন গোরক্ষকরা। গ্রেফতার ২ জন।

এবার গোরক্ষকদের ওপর হামলা ৫০ জনের শসস্ত্র দলের

উল্লেখ্য, গোরক্ষকদের একটি ১১ জনের দল মহারাষ্ট্রের শ্রীগোন্দা তালুকে গরুর অবৈধ পাচারের খবর পেয়ে হাজির হন। যেখানে কাশতি গ্রামে প্রতি সপ্তাহেই পশুদের হাট বসে, অভিযোগ সেখানে থেকেই পাচার হয় গরু। সেখানে গিয়েই তারা একটি টেম্পোকে চিহ্নিত করেন যাতে করে অবৈধভাবে গরু পাচার চলছিল বলে তাঁদের দাবি। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেন।

এদিকে, পুলিশ ওই টেম্পোটিকে পাকড়াও করে, উদ্ধার করে পাচার হতে তলা গরুদের। এরপর ওই ১১ জন গোরক্ষকের দল একটি স্থানীয় হোটেলে খেতে গেলে , তাঁদের ঘিরে ধরে জনা ৫০ এর একটি বড় দল। অভিযোগ , এই ৫০ জনের দলটি ছিল সশস্ত্র। এঁদের প্রত্যেকের কাছে ধারালো অস্ত্র ছিল বলে দাবি গোরক্ষকদের। উল্লেখ্য, ওই ৫০ জনের দলে , ধৃত টেম্পোটির চালক ও তার সঙ্গী ছিল বলে দাবি করা হয়। এরপরই সেখান থেকে ছুটে পালিয়ে গোরক্ষকরা ফের পুলিশে অভিযোগ দায়ের করেন। পরে , পুলিশ টেম্পোর চালক ও খালাসিকে গ্রেফতার করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+