রাষ্ট্রায়ত্ত সংস্থায় স্থানীয় যুবকদের অগ্রাধিকারের দাবি! অসম বিধানসভায় রিপোর্ট পেশ
কেন্দ্রীয় সরকারের অধীনস্ত সংস্থায় পদ পূরণের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে রাজ্যের যুবকদের। এমনটাই সুপারিশ করল অসমের রাজ্য বিধানসভার কর্মসংস্থান পর্যালোচনা কমিটি।
কেন্দ্রীয় সরকারের অধীনস্ত সংস্থায় পদ পূরণের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে রাজ্যের যুবকদের। এমনটাই সুপারিশ করল অসমের রাজ্য বিধানসভার কর্মসংস্থান পর্যালোচনা কমিটি। তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরির ক্ষেত্রে ৮০ শতাংশ পদ রাজ্যের যুবকদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে।

রাজ্যের বিরোধী নেতা দেবব্রত শইকিয়ার অভিযোগের প্রেক্ষিতে গতবছরে বিধানসভার স্পিকার এই হাউস কমিটি গঠন করেছিলেন। বিরোধী দলনেতার অভিযোগ ছিল, কেন্দ্রীয় সংস্থা ওএনজিসি অসমের তৈলক্ষেত্রগুলিতে স্থানীয় যোগ্যদের প্রাধান্য দিচ্ছে না। তৈলক্ষেত্রগুলি অসমের সম্পদ বলেও উল্লেখ করেছিলেন তিনি। গতবছরে ২২ টি চতুর্থ শ্রেণির পদে নিয়োগ করা হয়েছিল।
অসমের রাজ্য বিধানসভার কর্মসংস্থান পর্যালোচনা কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে, বিরোধী নেতা দেবব্রত শইকিয়ার অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান করা হয়। তাতে দেখা গিয়েছে, ওএনজিসি কর্তৃপক্ষ অসমের ক্ষেত্রে ১৯৫৯ সালের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আইনের ৪ নম্বর ধারার প্রয়োগ করেনি। ওএনজিসি-সহ অন্য রাষ্ট্রায়ত্ত সংস্থাকে এই নীতি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এপ্রসঙ্গে গুজরাতের থাকা আইনেরও উল্লেখ করা হয়েছে। যেখানে ৮০ শতাংশ পদ স্থানীয়দের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে।
ওএনজিসি সূত্রে জানা গিয়েছে, তাদের নিয়োগ পদ্ধতি ন্যাশনাল রিক্রুটমেন্ট পলিসি অনুযায়ী হয়ে থাকে।












Click it and Unblock the Notifications