Republic Day 2024:৩০ হাজার শিক্ষার্থীকে স্বাগত জানাতে তৈরি ফ্রান্স, ভারত সফরে ‘শিক্ষা সম্পর্কে’ জোর ম্যাক্রোঁর
৭৫তম প্রজাতন্ত্র দিবসের মুখ্য অতিথি হিসাবে ভারত সফরে এসেছেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার বিকালে জয়পুরে এসে পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট। দুদিনের ভারত ভ্রমণে তাঁর রয়েছে একাধিক কর্মসূচি। ভারত এবং ফ্রান্সের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভারত ব্রিটিশ উপনিবেশ হলেও এই দেশের চারটি স্থানে ঘাঁটি ছিল ফ্রান্সের। ভারত সফরে এসে দুই দেশের মধ্যে শিক্ষাগত সম্পর্ককে আরও জোর দেওয়ার কথা ঘোষণা করলেন ম্যাক্রোঁ।
ভারত সফরের দ্বিতীয় দিনে ফরাসি রাষ্ট্রপ্রধান বলেন যে, ফ্রান্স দুই দেশের মধ্যে শিক্ষাগত সম্পর্ক জোরদার করার একটি বড় প্রচেষ্টায নিচ্ছে। ২০৩০ সালের মধ্যে ত্রিশ হাজার ভারতীয় শিক্ষার্থীকে তাঁদের দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে স্বাগত জানানোর লক্ষ্য নিয়েছে।

ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ তাঁর বার্তায় উল্লেখ করেছেন, 'আমরা সরকারি স্কুলে ফরাসি ভাষা শেখার জন্য নতুন পথ চালু করছি 'সকলের জন্য ফরাসি, উন্নত ভবিষ্যতের জন্য ফরাসি,আমরা ফ্রেঞ্চ ভাষা শেখানোর জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা শুরু করেছি। আমরা আন্তর্জাতিক ক্লাস তৈরি করছি যা শিক্ষার্থীদের জন্য।'
একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, 'যারা অগত্যা ফরাসি বলতে পারে না, তাদের যাতে আমাদের বিশ্ববিদ্যালয় গুলিতে পড়াশুনা করতে কোনও সমস্যা না হয় তার দিকেও লক্ষ্য রাখা হবে।' ফরাসি রাষ্ট্রপতি আরও জানিয়েছেন যে প্রাক্তন ভারতীয় ছাত্ররা যারা ফ্রান্সে পড়াশোনা করেছেন তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর করা হবে, যাতে তাদের ফিরে আসা সহজ হয়।
দু"দিনের ভারত সফরে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার রাজস্থানের জয়পুরে আসেন ফরাসি প্রেসিডেন্ট। চলতি বছরে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি তিনি। বৃহস্পতিবার জয়পুরের আম্বর ফোর্ট পায়ে হেঁটে ঘুরে দেখেন ম্যাক্রোঁ.
এই ইতিহাসের সঙ্গে সংযোগ রয়েছে বাংলার। ১৭৩৪ সালে দুই ফরাসি জেসুইট জ্যোতির্বিজ্ঞানী হুগলি নদী তীরের শহর চন্দননগরে জেসুইট মিশনে নিযুক্ত ছিলেন। ফরাসি উপনিবেশ হিসাবেই পরিচিত গঙ্গাপারের শহর চন্দননগর। ফরাসি রাষ্ট্রপ্রধানের ভারত সফরের পর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ায় আশায় কূটনীতিবিদরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications