জম্মু–কাশ্মীরে সেনা কপ্টারের জরুরি অবতরণ, সুরক্ষিত লেফট্যানেন্ট রনবীর সিং

জম্মু–কাশ্মীরে সেনা কপ্টারের জরুরি অবতরণ, সুরক্ষিত লেফট্যানেন্ট রনবীর সিং

জরুরি অবতরণ করল সেনার কপ্টার। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ জম্মু–কাশ্মীরের পুঞ্চে জরুরি অবতরণ করে ভারতীয় সেনার কপ্টারটি। নর্দার্ন সেনা কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল রনবীর সিং–সহ ৯ জন ছিলেন ওই কপ্টারে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

জম্মু–কাশ্মীরে সেনা কপ্টারের জরুরি অবতরণ, সুরক্ষিত লেফট্যানেন্ট রনবীর সিং


অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (‌এএলএইচ)‌ পু্ঞ্চে জরুরি অবতরণ করে। এই ঘটনায় লেফট্যানেন্ট রনবীর সিং সুরক্ষিত আছেন বলে ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে।

সরকারিভাবে জানানো হয়েছে, '‌প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় পুঞ্চের বেদার এলাকায় জরুরি অবতরণ করে এএলএইচ কপ্টার। ২ জন পাইলট সহ সাতজন ছিল ওই কপ্টারে। যাঁদের মধ্যে লেফট্যানেন্ট রনবীর সিং অন্যতম।’‌ তবে এটা ক্র‌্যাশ নয় বলেই জানিয়েছে সেনারা। মান্ডি থেকে উড়েছিল কপ্টারটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+