বিহার বিধানসভা ভোট: ঘুষ নিতে গিয়ে ক্যামেরায় পাকড়াও নীতীশের মন্ত্রী!

পাটনা, ১২ অক্টোবর : আজ সোমবার থেকে শুরু হয়েছে বিহার বিধানসভার পাঁচ দফার ভোটগ্রহণ। এদিন প্রথম দফায় মোট ৪৯টি আসনে ভোটগ্রহণ চলল। ভোট পড়ল ৫৭ শতাংশ। যা আগের বারের চেয়ে ৬.১৫ শতাংশ বেশি।

তবে এদিন নির্বাচনের শুরুতেই জোর ধাক্কা খেল বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো নীতীশ কুমারের জোট। একটি স্টিং অপারেশনের ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, এপি কুশওয়াহা নামে নীতীশের একজন ক্যাবিনেট মন্ত্রী ঘুষ নিচ্ছেন।

বিহারে শুরু বিধানসভা ভোট, ঘুষ নিয়ে পাকড়াও নীতীশের মন্ত্রী!

এই ঘটনার পরই তিনি পদত্যাগ করলেও বিতর্ক থামছে না। ক্যামেরায় দেখা যাচ্ছে, তিনি মোট ৪ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। এই অভিযোগ ওঠাতে তিনি নীতীশ কুমারের সঙ্গে আলোচনার পরই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে কুশওয়াহা জানিয়েছেন।

জেডিইউ সভাপতি শরদ যাদবের আরও বক্তব্য, কুশওয়াহার পদত্যাগপত্র গ্রহণ করে তা রাজ্যপালের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে দলের তরফে জানানো হয়েছে, কুশওয়াহা এই বিধানসভা ভোটে তাঁর নিজের আসন পূর্ব চম্পারন জেলা থেকে লড়তে পারবেন না। সেখানে দল অন্য কাউকে দাঁড় করাবে।

ওয়াকিবহাল মহলের মতে, এমনিতেই মোদী হাওয়ায় উল্টো খাতে বইতে শুরু করেছে নীতীশের নৌকা। যদি তার উপরে এসব ঘটনা বারবার ঘটতে থাকে তাহলে গদি বাঁচিয়ে রাখাই দায় হবে নির্বাচন শেষে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+