টুইটারে বিরক্তি? বিকল্প সোশ্যাল মাধ্যম খুঁজে নেওয়ার অদ্ভুত বার্তা মাস্কের
খবরের আলোয় থাকছে টুইটার এবং তার নতুন মালিক ইলন মাস্ক। তিনি একবার বলেছিলেন যে টুইটারের পরিবর্ত প্লাটফর্ম হতে পারে মাস্টোডন নামক সোশ্যাল মাধ্যম। কিন্তু এবার তিনি সবকিছুর সীমা ছাড়িয়ে গিয়েছেন। তিনি একটি টুইটে এমন কথা বলেছেন যে, যা এখন ডিলিট করতে হয়েছে।

অদ্ভুত টুইট
তিনি টুইটারের ইউজারদের উপর রীতিমত হামলা করেছেন বললেও ভুল হয় না। তিনি টুইটারের নতুন আপডেট নিয়ে অনেক ইউজার যখন অভিযোগ করেছেন তখন তিনি বলেছেন যে যাদের এই প্লাটফর্ম পছন্দ হচ্ছে না তাঁদের আর এই টুইটার ব্যাবহার করতে হবে না, তাঁরা 'মাস্টারবেটডান' বলে একটি সোশ্যাল মাধ্যম রয়েছে তা ব্যাবহার করতে পারেন। তাঁদের এটা আর ব্যাবহার করতে হবে না।
মাস্কের এই অদ্ভুত টুইট তখনই করেছেন যখন টুইটারের সার্ভার প্রায় ঘণ্টা দেড়েকের জন্য ডাউন হয়ে গিয়েছিল। অনেকে সমস্যার মধ্যে পড়েছিলেন। গত সপ্তাহে টুইটারের মালিকানা হস্তান্তর হয়েছে। তারপর থেকেই অনেকে কু এবং মাস্টোডনে জয়েন করেছেন। আর এই বিষয়ে নাখুশ মাস্ক।

কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত
এলন মাস্ক টুইটার কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে প্রতিদিন চার মিলিয়ন মার্কিন ডলারের বেশি ক্ষতি হচ্ছে। শুক্রবার একটি মেমো অনুসারে কর্মীদের ইমেলে অবহিত করা হয়েছিল যে টুইটারের কর্মীদের ছাঁটাই শুরু হতে চলেছে। এই বিষয়ে টেসলার সিইও এলন মাস্ক জানিয়েছেন, এই মাইক্রো-ব্লগিং সাইটটি প্রতিদিন চার মিলিয়ন ডলার লোকসান করছে। তবু কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হচ্ছে টুইটারকে আরও লাভজনক করতে।

কী বলেছেন মাস্ক?
টুইটার নিয়ে এলন মাস্ক বলেছেন, টুইটারের শক্তি হ্রাসের বিষয়েটি দুর্ভাগ্যজনক। প্রত্যেককে তিন মাস ছাঁটাইয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাব দেওয়া হয়েছিল ৫০ শতাংশ কর্মীকে। টুইটারের ৭৫০০ জন কর্মীর অর্ধকে কমিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। উচ্চপদস্থ আধিকারিকদেরও সরিয়ে দেওয়া হয়। এলন মাস্ক টুইটারের মালিকানা নিয়েই সিইও পরাগ আগরওয়ালকে সরিয়ে দেন। এছাড়াও আরও অনেককে ছাঁটাই করে দেওয়া হয়।

টুইটার কেনার উদ্যোগ
গত সপ্তাহে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনার উদ্যোগ শেষ করেন এলন মাস্ক। তারপরই প্রথম কোপ পড়ে টুইটারের প্রধান নির্বাহী আধিকারিক ভারতীয় পরাগ আগরওয়ালের উপর। তাঁকে শীর্ষ পদ থেকে বরখাস্ত করা হয়। এরপর এলন মাস্ক ভারতীয় কর্মীদের ছাঁটাইয়ের পরিকল্পনা নেন। এমনকী বিশ্বজুড়ে টুইটারের প্রায় অর্ধেক কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।শুক্রবার থেকে টুইটার ব্যাপকভাবে ছাঁটাই করতে পারে বলে আশঙ্কা ছিল। আর তারপর থেকেই মাইক্রোব্লগিং সাইটটি ব্যহত হতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications