স্ট্যান স্বামীকে হত্যা করা হয়েছে, প্রতিবাদে জেলে অনশনে এলগার পরিষদের ১০ বন্দি
স্ট্যান স্বামীকে হত্যা করা হয়েেছ, প্রতিবাদে জেলে অনশনে এলগার পরিষদের ১০ বন্দি
গত কয়েকদিন ধরেই স্ট্যান স্বামীর মৃত্যু নিয়ে তোলপাড় হচ্ছে দেশ। স্ট্যান স্বামীকে নির্মম ভাবে বন্দি করে রাখা হয়েছিল হাসপাতালে এমনই অভিযোগ করা হয়েছে। হাসপাতালের বেডে তাঁর পায়ে শিকল পরিয়ে রাখা হয়েছিল। স্ট্যান স্বামীকে এই নির্মম ভাবে মৃত্যুর ঘটনার প্রতিবাদে মহারাষ্ট্রের তালোজা জেলে অনশন শুরু করেছেন এলগার পরিষদের ১০ বন্দি।

এলগার পরিষদের সঙ্গে মাওবাদী যোগ রয়েছে অভিযোগে ১০ জনকে বন্দি রাখা হয়েছিল। এনআইএ এই ঘটনার তদন্ত শুরু করেছে। গত সোমবার মুম্বইয়ের হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন স্যান স্বামী। পুলিশের অভিযোগ এলগার পরিষদের উস্কানি মূলক মন্তব্যের কারণেই অশান্তি ছড়িয়েছিল ভিমা কোরেগাঁও ওয়ার মেমোরিয়ালের অনুষ্ঠানে।
২০২০ সালে স্ট্যান স্বামীকে এনআইএ গ্রেফতার করে রাঁচি থেেক। তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করা হয়েছিল। সেই মামলাতেই তাঁকে মহারাষ্ট্রের তালোজা জেলে বন্দি রাখা হয়েছিল। পুলিশের দাবি ভীমা কোরেগাঁও ওয়ার মেমোরিয়ালে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তাঁদের সঙ্গে মাওবাদীদের যোগ ছিল। এই মামলায় স্ট্যান স্বামী ছাড়াও আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছিল এলগার পরিষদের। সেই ১০ বন্দিই স্ট্যান স্বামীকে হত্যা করা হয়েছে অভিযোগে অনশন করেন।












Click it and Unblock the Notifications