ফুটবল খেলছে হাতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

ফুটবল খেলছে হাতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

ফুটবল খেলতে দেখা গেল হাতিকে। মঙ্গলবার এমনই দৃশ্য ধরা পড়ল কর্নাটকে। এখানকার কোডাগু জেলার দুবারে হাতির শিবিরে মাইসোর দশেরা উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানেই এক হাতিকে ফুটবল নিয়ে খেলা দেখাতে দেখা গেল। ফুটবল খেলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ১৬,৯০০ জন এই ভিডিও দেখেছেন।

ফুটবল খেলছে হাতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

এই শিবিরে ২৬টি হাতি রয়েছে। তিনটি হাতিকে নিকটস্থ হাতিদের শিবির থেকে নিয়ে আসা হয়েছিল। ২৯টি হাতির মধ্যে আনেকাদাল্লিও, বিক্রম ও বিজয় সহ ছ’‌টি হাতি ঐতিহাসিক এই মাইসোর দশেরা উৎসবে যোগ দেয়। উৎসবের পর এই হাতিগুলিকে কোডাগুর দুবারে হাতি শিবিরে রেখে আসা হয়। এই হাতি শিবিরে প্রতিদিনই পর্যটকদের ভিড় হয়।

হাতিদের বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি নদীতে স্নান, ফুটবল খেলা সহ অন্য ক্রিয়াকলাপ দেখেও মজা পান পর্যটকরা। আমাণ্ডা নামে এক পর্যটক জানান, দীর্ঘদিন পর মাইসোর দশেরা থেকে শিবিরে ফিরে হাতিগুলি নদীতে স্নান করছিল, জঙ্গলে ঘুরছিল। চন্দন নামে আর এক পর্যটক জানান, হাতিগুলিকে স্যালুট করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর পাশাপাশি দৌড় ও ফুটবল খেলাও শেখানো হয়েছে তাদের। হাতিদের রঙ্গ দেখে খুশি হয়েছেন পর্যটকরা। মুম্বারে হাতিদের উৎসবের জন্য অন্য হাতিদের সঙ্গে এই হাতিদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+