সিঁড়ি বেয়ে ওপরে উঠছে হাতি, ভাইরাল হল ভিডিও
সিঁড়ি বেয়ে ওপরে উঠছে হাতি, ভাইরাল হল ভিডিও
সর্বাধিক বুদ্ধিমান প্রাণিদের তালিকায় একেবারে সবার উপরে রাখা হয় হাতিকে। সম্প্রতি বাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেল সেই হাতিকেই এবার সিঁড়ি বেয়ে উঠতে।

ভিডিওটি আপলোড করেন ভারতীয় বনবিভাগের এক আধিকারিক
ভারতীয় বন বিভাগের কর্মকর্তা পারভীন কাসওয়ান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করে ক্যাপশনে লেখেন, “ সিঁড়ি ব্যবহার করে এই হাতি। তাঁর বিকল্প আর কীই বা আছে। তার শেষ চেহারাটি আপনাকে অনেক কিছুই বলবে!"
আজব হাতির আজব কাণ্ডকারখানা দেখে হতবাক নেটিজেনেরা
সোশ্যাল মিডিয়ায় আপলোডের সাথে সাথেই ভাইরায় হয়ে যায় ভিডিওটি। আজব হাতির আজব কাণ্ডকারখানা দেখে রীতিমতো হতবাক হয়ে গেছেন অনেক নেটিজেনই। এই প্রসঙ্গে বন বিভাগের ওই কর্মকর্তা আরও লেখেন, "আপনারা দেখতে পাচ্ছেন যে উঁচুতে ওঠার জন্য হাতিটি এই সরু সিঁড়িটি কতটা ভালো ভাবে ব্যবহার করেছে। হাতিরা সবচেয়ে ভালো পদ্ধতিতে বিভিন্নি জিনিসের সংস্থান করতে জানে। বিদ্যুতের বেড়া বা এই জাতীয় কোনো জিনিসের মোকাবিলা করা তারা এখন শিখে গেছে।”
বিস্ময় প্রকাশ টুইটার ব্যবহারকারীদের
ভিডিওতে দেখা যাচ্ছে একটি ভালো রাস্তায় পৌঁছানোর পূর্ণ বয়ষ্ক কয়েকটি সংকীর্ণ সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। এবং এই ক্ষেত্রে তার দক্ষতা ও আনুষঙ্গিক সতর্কতা আশ্চর্যজনক। কিছুটা উঁচুতে ওঠার পরেই বারবার পিছনে ফিরে তাকাতে দেখা যায় হাতিটিকে। ভিডিওটি দেখে এক টুইটার ব্যবহারকারী লিখছেন, "আমি খুব ভয় পেয়েছিলাম এটা ভেবে এত উুঁচুতে উঠতে গিয়ে সে পড়েও যেতে পারে। কিন্তু অবশেষে হাতিটি বাধা অতিক্রম করতে সমর্থ হয়।”












Click it and Unblock the Notifications