দামাল হাতিতে খেল আস্ত হেলমেট, নেট দুনিয়ায় তুমুল ভাইরাল ভিডিও
আস্ত হেলমেট চিবিয়ে খেল দাঁতাল, ভাইরাল ভিডিও
দেশের বিভিন্ন প্রান্ত থেকে গজরাজের আজব কান্ডকারখানার কথা প্রায়শই উঠে আসে খবরের শিরোনামে। পাগলা হাতির আক্রমণ হোক বা গজরাজের খামখেয়ালি স্বভাবের কথকথা আমরা প্রায়শই শুনে থাকি লোকমুখে। এমনকী জঙ্গল লাগোয়া এলাকা গুলিতে মূলত থাবারের খোঁজে লোকালয়ে হাতির পালের অবাধ যাতায়াত সকলেই দেখেছে। এবার গুয়াহাটিতে এমনই এক অদ্ভূত কান্ড ঘটাল এক বন্য হাতি। যে ভিডিও ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার ধারে একটি মোটরবাইরকে রাখা হেলমেট আস্ত চিবিয়ে খেয়ে ফেলছে এক হাতি। প্রত্যক্ষদর্শীদের দাবি খাবার ভেবেই ভুল করে বাইকে রাখা হেলমেটটি খেয়ে ফেলেছে হাতিটি। দূর থেকে ভিডিওটি রেকর্ড করা হলেও মূলত আক্রমণের ভয়ে ওই সময় হাতিটির কাছে যাওয়ার সাহস কেউ দেখায়নি।
এদিকে ভিডিওতে দেখা যাচ্ছে নিজের ইচ্ছামতো বাইকটির পাশে এসে স্বচ্ছন্দে শূরে করে হেলমেটি পাকড়াও করে ওই দাঁতাল। তারপর ধীরে ধীরে তা চালান করে দেয় মুখের মধ্যে। পরে ধীরে ধীরে রাস্তা পেরিয়ে চলে য়ায় অন্যত্র। ঘটনাটি ঘটেছে গুয়াহাটির নারাঙ্গির সাতগাঁওয়ের সেনা ছাউনিতে। এদিকে হেলমেট হারিয়ে যতটা না হতশা হয়ে পড়েছেন গাড়ির মালিক তারথেকে তিনি অনেক বেশি হতবম্ভ হয়ে পড়েছেন গোটা ঘটনা দেখে।
স্থানীয় সূত্রে খবর, নিকটবর্তী আমচাং অভয়ারণ্য থেকে এই বন্য হাতিগুলি প্রায়শই খাবার সন্ধানে লোকালয়ে চলে আসে। বনদফতরকে একাধিক বার জানিয়েও বিশেষ কাজ হয়নি। অনেক সময়ই তারা সাধারণ মানুষের উপরেও না বুঝ আক্রমণ করে ফেলে। যদিও এই দাঁতালটি কারও কোনও ক্ষতি না করলেও আস্ত হেলমেট খেয়ে ফেলায় তার শরীরে অবস্থা নিয়ে দুশ্চিন্তায় বন কর্মীরা।












Click it and Unblock the Notifications