পিছন থেকে ধাপ্পা! রাস্তা ছাড়তে বলল হাতি, দেখে যা অবস্থা হল পথচারীর...
বড় বিচিত্র পৃথিবীর এই প্রাণী জগত। বন্যপ্রাণীদের মধ্যে যতই হিংস্রতা থাক না কেন, তাদের মধ্যেও রয়েছে মমত্ববোধ। অপরদিকে বুদ্ধিমত্তার দিক থেকেও কোনও অংশে কম যায় না পশুরা। বহুবার তার উদাহরণ পাওয়া গিয়েছে। কিছুটা তেমনই এক দৃশ্য দেখা গেল।
লোকালয় চলে এসেছে হাতি। একাধিক বাড়িতে বা জমিতে হানা দিয়ে নষ্ট করেছে ফসল, কিংবা সবর করেছে চাল ডাল আটা। অথবা হাতির হানায় জীবনহানি, এমন ঘটনা ভারতের একাধিক জায়গা থেকে প্রায় প্রতিদিন সামনে আসে। হাতির তাড়া খেয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন মানুষ এমন ঘটনাও বিরল নয়। কিন্তু এবার সামনে এলো এক অদ্ভুত দৃশ্য। আর যেই ছবি এই মুহূর্তে অবাক করেছে নেটিজেনদের।

রাস্তার মাঝে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি। পিছন থেকে হেলতে দুলতে আসছিল গজরাজ। স্বভাবতই পিছন থেকে আসা হাতিকে দেখতে পাননি ওই ব্যক্তি। কিন্তু আচমকা সামনে চলে আসা মানুষটিকে কোনরকম আঘাত করা বা তাড়া করা তো দূরের কথা, উল্টে ওই ব্যক্তিকে পিছন থেকে ধাপ্পা দেওয়ার মতো রাস্তা থেকে সরে যেতে বলে হাতিটি। হঠাৎ করে পিছনে তাকিয়ে মূর্তিমান পেল্লায় হাতিকে দেখে হকচকিয়ে যান ব্যক্তিটি।
Elephant gently reminding the human that he is in the way. pic.twitter.com/Ft6P7ICUf8
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) December 14, 2024
মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে রাস্তা থেকে সরে যান তিনি। রাস্তা ফাঁকা পেয়ে আবার নিজের মতো শুঁর দোলাতে দোলাতে চলে যায় হাতিটি। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা হয়েছে তুমুল ভাইরাল। ইতিমধ্যে কয়েক লাখ ইউজার দেখে নিয়েছেন এই ভিডিও ঝড়ের গতিতে পড়েছে লাইক ও কমেন্ট। মজার এই ভিডিওটি দেখে হেসে কুটিপাটি হতে হয়। তবে হাতিটির এই আচরণকে যথেষ্ট প্রশংসা করেছেন নেটিজেনরা।
তবে এই প্রথম নয়, এর আগেও শ্রীলংকার এক হাতি রাজার ভিডিও তুমুল গতিতে ভাইরাল হয়েছে। বিখ্যাত এই হাতিটি রাস্তার মাঝে দাঁড়িয়ে রাস্তা দিয়ে যাতায়াত করা গাড়ি থামিয়ে রীতিমতো তোলা আদায়ের ভঙ্গিতে খাবার সংগ্রহ করে। আর সকলে খুশি মনে রাজাকে তার পছন্দের খাবার উপহার দেন। এই ভিডিও সকলে দেখেছেন এবং রাজার প্রশংসা করেছেন।












Click it and Unblock the Notifications