Electricity Shortage in Uttar Pradesh: বিদ্যুতের ঘাটতি মেটাতে উল্লেখযোগ্য পদক্ষেপ যোগী আদিত্যনাথের
উত্তরপ্রদেশে বিদ্যুতের গাটতি মেটাতে উল্লেযোগ্য পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বিদ্যুতের ঘাটতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ইউপিপিসিএল ও বিদ্যুৎমন্ত্রীকে। তারপর সেই ঘাটতি মেটানোর জন্য যথাযথ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।
রাজ্যে বারবার বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হচ্ছে। তাতে বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "যেখানেই ট্রান্সফর্মারের ক্ষতি হবে, সেখানেই অবিলম্বে তা প্রতিস্থাপন করতে হবে। সে শহর হোক বা গ্রাম, বিদ্যুৎ পরিষেবা থেকে যেন মানুষ বঞ্চিত না হন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার রাজ্যে বিদ্যুৎ বন্টন সংক্রান্ত বিষয় নিয়ে বিদ্যুৎমন্ত্রী এ কে শর্মা এবং উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড বা ইউপিপিসিএলের সভাপতি এম দেবরাজের সঙ্গে আলোচনা করেছেন। তিনি তাঁদের বিদ্যুতের ঘাটতি মেটাতে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
যোগী আদিত্যনাথ সরকারের পাওয়ার সিস্টেম নীতি কার্যকর করার বিষয়েও আলোচনা করেছেন। তিনি বলেন, অবিলম্বে পাওয়ার সিস্টেম নীতি কার্যকর করা দরকার। তিনি বলেন, জেলা সদরে ২৪ ঘন্টা, তহসিল সদরে ২২ ঘন্টা এবং গ্রামীণ এলাকায় ১৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহের কথা বলে। এই নীতি যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করা উচিত বলে তিনি পরামর্শ দেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, রোস্টার অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা উচিত। তাহলে রাজ্যের পরি,সেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাঁর মতে, "রাজ্যের কোথাও বিদ্যুতের ঘাটতি থাকা উচিত নয়। প্রয়োজনে বিদ্যুৎ কেনা উচিত এবং তা সাধারণ জনগণের জন্য উপলব্ধ করা উচিত।
মুখ্যমন্ত্রী একটি বিবৃতিতে একথা জানিয়ে বলেন, যদি রাজ্যে বিদ্যুতের কোনো ঘাটতি তৈরি হয়, তবে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। সে জন্যই বিদ্যুৎমন্ত্রী ও ইউপিপিসিএলকে বিষয়টি গুরুত্ব সহকারের দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, সংশ্লিষ্ট আধিকারিকদের প্রতিদিন প্রতিটি জেলা পর্যালোচনা করে পরিস্থিতি খতিয়ে দেখা উচিত এবং প্রতিটি জেলায় একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা উচিত। তাহলে বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা নির্বিঘ্নে হবে। নতুবা তৈরি হবে সংকটজনক পরিস্থিতি।












Click it and Unblock the Notifications