চড়ছে নির্বাচনী পারদ, তামিলনাড়ুতে প্রার্থী তালিকা প্রকাশ করল ডিএমকে! কোন আসনে লড়ছেন স্ট্যালিন

চড়ছে নির্বাচনী পারদ, তামিলনাড়ুতে প্রার্থী তালিকা প্রকাশ করল ডিএমকে! কোন আসনে লড়ছেন স্ট্যালিন

জনমত সমীক্ষা বলছে আসন্ন বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রসেরে পালেই নতুন করে হাওয়া লাগতে চলেছে। সম্ভবত বিজেপি-এআইএডিএমকে জোটের পতনও নিশ্চিত। এমতাবস্থায় এবার আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করল দ্রাবিড় মুননেত্রা কাজগম বা ডিএমকে। শুক্রবারই ১৭৩ জন প্রার্থীর তালিকা প্রকাশ করলেন ডিএমকে প্রেসিডেন্ট এমকে স্ট্যালিন।

কোন আসন থেকে লড়ছেন স্ট্যালিন

কোন আসন থেকে লড়ছেন স্ট্যালিন

প্রার্থী তালিকা প্রকাশের পরেই দেখা যাচ্ছে কোলাথুর আসনটি থেকে লড়তে চলেছে স্ট্যালিন। অন্যদিকে স্ট্যালিন পুত্র উধায়নিধি চাপাউক আসন থেকে লড়তে চলছেন। এছাড়াও রয়েছে আরও একাধিক চমক। এদিকে ডিএমকে-র প্রার্থী তালিকা প্রকাশের পরেই জোর চর্চা শুরু হয়েছে তামিলনাড়ুর রাজ্য-রাজনীতিতে।

করুণানিধির মৃত্যুর পরেই ডিএমকে-র দায়ভার নেন স্ট্যালিন

করুণানিধির মৃত্যুর পরেই ডিএমকে-র দায়ভার নেন স্ট্যালিন

সূত্রের খবর, তামিলনাড়ুর ২৩৪টি আসনেই প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছে ডিএমকে-কংগ্রেস জোট। তার মধ্যে ১৮৭টি আসনে লড়বে স্তালিনের দলের দলের প্রতীকেই দাঁড়াবে জোট প্রার্থীরা। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালের অগাস্ট মাসে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির মৃত্যুর পরেই ডিএমকে-র দলীয় দায়ভার হাতে তুলে নেন এমকে স্ট্যালিন। এমনকী তারপর থেকে গোটা রাজ্যজুড়ে ডিএমকে-র সাংগঠনিক শক্তিও যে বেড়েছে তা স্বীকার করে নিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 জোটসঙ্গী কংগ্রেসকে ২৫ টি আসন ছেড়েছে ডিএমকে

জোটসঙ্গী কংগ্রেসকে ২৫ টি আসন ছেড়েছে ডিএমকে

এদিকে আগামী ৬ এপ্রিল নির্বাচন রয়েছে তামিলনাড়ুতে। এদিকে একুশের আসন্ন বিধানসভা ভোটে তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোট আগেই ঠিক হয়েছিল। কিছুদিন আগেই আসন রফাও চূড়ান্ত হয়ে যায়। যাতে ডিএমকে তাঁদের জোটসঙ্গী কংগ্রেসকে ২৫ টি আসন ছেড়েছে। স্থির হয় ১৮০ টি আসনে প্রার্থী দেবে ডিএমকে।পাশাপাশি অন্য দুই জোটসঙ্গী ইন্ডিয়ান মুসলিম লিগ এবং এমএমকে-কেও যথাক্রমে ৩ টি ও ২ টি করে আসন ছাড়া হয়েছে।

 বিরোধী জোটে রয়েছে আর কোন কোন দল ?

বিরোধী জোটে রয়েছে আর কোন কোন দল ?

একইসাথে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভারতের কমিউনিস্ট পার্টি এবং থল তিরুমাওয়ালভানের বিদুথলাই চিরুঠাইগাল কাচি (ভিসি) প্রত্যেকে ছয়টি আসন পেয়েছে। পাশাপাশি কঙ্গুনাডু মুন্নেত্রা কাজগাম তিনটি আসনে লড়াই করবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি টিএমকে, ফরোয়ার্ড ব্লক, এটিপি এবং এমভিকে একটি করে আসন লড়বে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+