Maharashtra Elections 2024: টাকা থেকে বেআইনি মদ, ড্রাগ! মহারাষ্ট্র নির্বাচনের আগে বড় সাফল্য নির্বাচন কমিশনের
Maharashtra Elections 2024: মহারাষ্ট্র নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে পারদ! বিজেপি এন্ড কোং এবং শরদ পাওয়ার গোষ্ঠীর কাছে এই নির্বাচন কার্যত বড় চ্যালেঞ্জ। ফলে দুপক্ষই একেবারে কোমর বেঁধে ময়দানে প্রচার চালাচ্ছে। এমনকি প্রার্থী এবং আসন নিয়েও লাগাতার চলছে চুলচেরা বিশ্লেষণ। অন্যদিকে শান্তিপূর্ণ নির্বাচন করাতে পাল্টা প্রস্তুতি নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফেও।
বিশেষ করে মানি পাওয়ার এবং মাসল পাওয়ারের (পেশি শক্তির) বিরুদ্ধে একেবারে কড়া নির্বাচন আধিকারিকরা। গত ১৫ অক্টোবর থেকে মহারাষ্ট্রে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে। আর এরপরেই বিভিন্ন কেন্দ্রিয় এজেন্সি এবং সংশ্লিষ্ট রাজ্য তদন্তকারী সংস্থাগুলিকে পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে (Maharashtra Elections 2024) ।

একই সঙ্গে অবাধ এবং সুষ্ট ভাবে যাতে নির্বাচন হয় সে বিষয়েও পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। আর এরপর থেকেই বিভিন্ন অভিযান এবং তল্লাশি চালিয়েছেন আধিকারিকরা। আর তাতে গত ১৫ তারিখ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ১০০ ৪০ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক। আর এই তালিকায় বিপুল অর্থ, মদ, ওষুধ এবং মূল্যবান ধাতু রয়েছে বলেও জানানো হয়েছে।
এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, লিশ, আয়কর, রেভিনিউ ইন্টিলিজেন্স, নারকোটিক্স ব্যুরো, শুল্ক ও আবগারি বিভাগ অ্যাক্টিভ আছে! বিশেষ করে মুম্বই শহরতলির, নাগপুর এবং রত্নাগিরি জেলায় বিশেষ অভিযানের কথা জানানো হয়েছে।
অন্যদিকে cVIGIL APP এর মাধ্যমে এখনও পর্যন্ত ১১৪৪ টি অভিযোগ দায়ের হয়েছে। যার মধ্যে ৯৯ শতাংশ অভিযোগকে খতিয়ে দেখা হয়েছে এবং তা নিস্পত্তি করা হয়েছে বলেও জানানো হয়েছে ওই বার্তায়। বলে রাখা প্রয়োজন, নির্বাচন কমিশন নাগরিকদের সুবিধার কথা ভেবে cVIGIL অ্যাপ চালু করেছে। যেখানে নানা অভিযোগ জানানো যায়। বলে রাখা প্রয়োজন, আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে হতে চলেছে ভোট। এক দফাতেই মারাঠা রাজ্যে ভোট হবে।
২৮৮ আসনের বিধানসভায় লড়ছে মহায়ুতি (Mahayuti) অর্থাৎ বিজেপি, শিন্ডে শিবির এবং অজিত পাওয়ার বনাম মহা বিকাশ অঘাড়ি অর্থাৎ শরদ পাওয়ার, কংগ্রেস এবং উদ্ধব ঠাকরে জোট। নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন জমা শুরু হয়ে গিয়েছে আগামী ২২ অক্টোবর। মহারাষ্ট্রে ভোটগণনা হবে ২৩ নভেম্বর।












Click it and Unblock the Notifications