Jammu-kashmir Election Results 2024: জোট শেষ হাসি হাসলেও কংগ্রেসের ফল উল্লেখ যোগ্য হল না কাশ্মীরে
Jammu kashmir Assembly Election Results 2024: কাশ্মীরে বিজেপি বিরোধী জোটের ফল ভালো হলেও এককভাবে কংগ্রেসের ফলাফল ভালো নয়। জম্মু এলাকায় ২৯ টি আসনের মধ্যে মাত্র একটিতে জয়ী হয়েছে কংগ্রেস। এমনকি ফল স্পষ্ট হতেই দেখা যাচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ নেতার হার হয়েছে কাশ্মীরে। শুধু তাই নয়, দুজন কার্যকরী প্রেসিডেন্টও হেরে গিয়েছেন কাশ্মীরের বিধানসভা নির্বাচনে।
মোট ৯০ টি আসনের বিধানসভা কেন্দ্রে ৩২ টি তে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। তাদের বেশিরভাগ আসন ই ছিল জম্মুতে (Jammu kashmir Assembly Election Results 2024)। অন্যদিকে কংগ্রেসের জোট সঙ্গী ন্যাশনাল কনফারেন্স ৫১ টি আসনে প্রার্থী দেয়। পাঁচটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হয় কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের। কাশ্মীরের ন্যাশনাল প্যান্থেরাস পার্টি ও সিপিআইএম কে দেওয়া হয়েছিল একটি করে আসন।

জম্মতে কেবলমাত্র রাজরি আসনে জিততে সমর্থ্য হয়েছে কংগ্রেস। বিজেপির বিবোধ গুপ্তাকে পরাজিত করেছেন কংগ্রেসের ইফতিকার আহমেদ।
প্রায় ২৯ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী। সঙ্গে তার ভোটের মার্জিত ১৪০০ এর বেশি। আসন সমঝোতার জন্য ওই আসনে কোন প্রার্থী দেয়নি ন্যাশনাল কনফারেন্স।
এদিকে কাশ্মীরের দুটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। প্রাক্তন মন্ত্রী পীরজাদা মোহাম্মদ সৈয়দ পরাজিত করেছেন পিডিপির মেহেবুব বেগকে।
জম্মু-কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি তারিখ হামিদ কারা, এ আই সি সি জেনারেল সেক্রেটারি জিএ মির ও আরো তিন কংগ্রেস নেতা এগিয়ে রয়েছেন। তবে জোম্মুতে একাধিক গুরুত্বপূর্ণ নেতার নাম সামনে আসছে যারা হেরে গিয়েছেন বা পিছিয়ে রয়েছেন। প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তারা চাঁদ, প্রাক্তন মন্ত্রী রমন ভাল্লা, আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি বিকার রসুল ওয়ান, প্রাক্তন সাংসদ চৌধুরী লাল সিং নেতাদের ফল কংগ্রেসের আসল রূপ হয়নি।












Click it and Unblock the Notifications