২০০৬ সালে একটি 'কমেডি শো' তে ভগবন্ত মান ছিলেন প্রতিযোগী, সিধু বিচারক
২০০৬ সালে একটি 'কমেডি শো' তে ভগবন্ত মান ছিলেন প্রতিযোগী, সিধু বিচারক
১৬ বছর আগে একটি হিন্দি টিভি চ্যানেলে সম্প্রচার হওয়া 'কমেডি শো'-এ প্রতিযোগী ছিলেন ভগবন্ত মান। যেখানে বিচারকের আসন অলঙ্কৃত করেছিলেন নভজ্যোত সিং সিধু্। একেই বোধহয় বলে ভাগ্যের পরিহাস। আজ সেই ভগবন্ত মান ভাগ্যের ফেরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আর তিনি পরাজিত করেছেন নভজ্যোত সিং সিধুর কংগ্রেসকে। তবে এর থেকে বেশি আলোচনায় রয়েছে ওই টিভি শো-তে মানের একটি জোক্স।

'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' নামে ওই শো তে পারফর্ম করার সময় মান মজার ছলে বলেছিলেন, 'গরমেন্ট (গভর্মেন্ট) কারা? যারা কোনও জিনিস 'গৌর' (হিন্দিতে) অর্থাৎ মনযোগী হয়ে আবার এক মিনিটেই তা ভুলে যান, তাদের গরমেন্ট বলে। এই জোক্সটি শুনে সেই সময় হেসেছিলেন সিধু৷ কিন্তু ঠিক তার ১৬ বছর পর শেষ হাসিটা কিন্তু মানই হাসলেন৷ পাঞ্জাবে কংগ্রেসের অর্ন্তদ্বন্দ তো চরমে ছিলই তারপর ভোটের মুখে মুখ্যমন্ত্রী বদল।
আগের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয় কংগ্রেস ছেড়ে নতুন দল গড়া। এবং আরও একাধিক বিষয়ে কংগ্রেসের উপর পাঞ্জাবের মানুষ ভরসা রাখতে পারেনি৷ এবং অবাক ভাবেই আমআদমী পার্টি পাঞ্জাবে জয়ী হয়েছে। আম আদমী পার্টি ভোটের আগেই ভগবন্ত মানকে মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করেছিলেন এবার মানের মুখ্যমন্ত্রী শপথ নেওয়া শুধু সময়ের অপেক্ষা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার টুইটে বিদায়ী মুখ্যমন্ত্রী চান্নি লিখেছেন, 'আমি বিনীতভাবে পাঞ্জাবের জনগণের রায় মেনে নিচ্ছি এবং আম আদমী পার্টি এবং তাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে তাঁর জয়ের জন্য অভিনন্দন জানাই। আশা করি তাঁরা জনগণের প্রত্যাশা পূরণ করবেন।' পাঞ্জাব বিধানসভা নির্বাচন ২০২২ এর মাত্র পাঁচ মাস আগে ২০২১ এর সেপ্টেম্বরে হঠাৎ-ই অমরিন্দর সিংকে সরিয়ে চান্নিকে মুখ্যমন্ত্রী করেছিল কংগ্রেস।
যদিও তাতে কোনওভাবেই অর্ন্তদ্বন্দ মেটেনি কংগ্রেসে৷ নভজ্যোত সিং সিধু দলের রাজ্য সভাপতি হয়েও চান্নিকে মুখ্যমন্ত্রী মেনে নেননি৷ একাধিক জায়গাতে বিরোধিতা করেছেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তের৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মূলত অন্তর্দ্বন্দই কংগ্রেসকে ডুবিয়েছে পাঞ্জাবে৷ পাঞ্জাবের রূপনগরের চমকৌর সাহেব এবং বার্নালার ভাদৌর থেকে কংগ্রেসের হয়ে লড়াই করছিলেন চান্নি। দুটি আসনেই তিনি পরাজিত হয়েছেন।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications