রাত পোহালেই গণনা! ফল বেরোতে বিকেল গড়িয়ে রাত, জেনে নিন কেন এই বিলম্ব

রাত পোহালেই লোকসভা নির্বাচনের গণনা এবং ফল ঘোষণা। দেশের মানুষ অপেক্ষায় আবার মোদী ক্ষমতায়, নাকি কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোটক্ষমতায়, নাকি অন্য কোনও জোট ।

রাত পোহালেই লোকসভা নির্বাচনের গণনা এবং ফল ঘোষণা। দেশের মানুষ অপেক্ষায় আবার নরেন্দ্র মোদী ক্ষমতায়, নাকি কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট ক্ষমতায়, নাকি অন্য কোনও জোট দিল্লি শাসন করবে। পরবর্তী প্রধানমন্ত্রীর অপেক্ষাও রয়েছে দেশবাসী। তবে কমিশন সূত্রে খবর, ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাটের স্লিপ মেলাতে বাড়তি চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যাবে।

প্রথমেই পোস্টাল ব্যালট গণনা

প্রথমেই পোস্টাল ব্যালট গণনা

দেশব্যাপী বিভিন্ন গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হবে সকাল আটটায়। প্রথমেই গোনা হবে পোস্টাল ব্যালট। পরে খোলা হবে ৫৪২ টি কেন্দ্রের ইভিএম। সবমিলিয়ে ৫৪৩ টি আসন থাকলেও নগদ উদ্ধারের ঘটনার জেরে তামিলনাড়ুর ভেলোরের ভোট বাতিল করে দিয়েছে কমিশন।

৮ হাজার প্রার্থীর ভাগ্য নির্ধারণ

৮ হাজার প্রার্থীর ভাগ্য নির্ধারণ

বৃহস্পতিবার ভোট গণনা হলে দেশব্যাপী প্রায় ৮ হাজার প্রার্থীর ভাগ্য নির্ধারণও হয়ে যাবে। সাধারণভাবে লোকসভা কেন্দ্রের ফল আসতে শুরু করে দুপুরের দিকে। কিন্তু এবার ফল আসতে রাত হয়ে যাবে।

এবারই প্রথম ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মেলানো হবে

এবারই প্রথম ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মেলানো হবে

এবার দেশের ইতিহাসে প্রথমবার ইভিএম গণনার শেষে প্রত্যেক বিধানসভা এলাকায় যে কোনও পাঁচটি বুথের ইভিএম-এর ফল এবং ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখা হবে। দেশব্যাপী বুথের সংখ্যা প্রায় ১০.৩ লক্ষ। আর ইভিএম-ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখা হবে ২০,৬০০ টি বুথের। এই প্রক্রিয়ায় প্রথমে ভিভিপ্যাটের স্লিপ গণনা করা হবে। তারপর তা ইভিএমের সঙ্গে মেলানো হবে। সেক্ষেত্রে ভিভিপ্যাটের ফলই চূড়ান্ত।

লাগবে বাড়তি সময়

লাগবে বাড়তি সময়

নির্বাচনের কমিশনের আধিকারিকের কথায়, পোস্টাল ব্যালট গুনতেই বেশ কয়েকঘন্টা লেগে যাবে। আর শেষে পাঁচটি বুথের ইভিএম এবং ভিভিপ্যাটের স্লিপ গুণতে সময় লাগবে আরও কয়েক ঘন্টা। কমিশন সূত্রে খবর, ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাটের স্লিপ মেলাতে বাড়তি চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যাবে।

সারা দেশে ১১ এপ্রিল থেকে শুরু হওয়া সাত পর্যায়ের নির্বাচনে প্রায় ৯০.৯৯ কোটি মানুষ ভোট দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+