Maharashtra Election Result: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্রকে দেখতে চান মা সরিতা
Maharashtra Assembly Election Result 2024: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ছেলে দেবেন্দ্র ফড়নবীশকেই দেখতে চান মা সরিতা ফড়নবীশ (Sarita Fadnavis)। বিপুল ভোটে মহারাষ্ট্রে জয় পেয়েছে বিজেপি জোট। সংখ্যাগরিষ্ঠের বেশি আসন তাদের দখলে। আর এরপরেই মারাঠা রাজ্যে উচ্ছ্বাস বিজেপি নেতা-কর্মীদের। ফড়নবীশের নামে উঠছে জয়ধ্বনি।
ছেলের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মা'ও সরিতা ফড়নবীশ (Sarita Fadnavis)-ও। তাঁর দাবি, মহারাষ্ট্রের সবথেকে বড় নেতা এখন দেবেন্দ্র। ফলে তাঁরই মুখ্যমন্ত্রী হওয়া উচিৎ বলে মন্তব্য (Maharashtra Assembly Election Result 2024)।

মহারাষ্ট্র বিধানসভায় (Maharashtra Assembly Election Result 2024) বিজেপির বিপুল জয় সামনে আসতেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে শুরু হয়েছে জল্পনা। দলের অন্দরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে দেবেন্দ্রকে করার দাবি উঠছে। এমনকি সে রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে এই বিষয়ে পোস্টার পড়েছে। আর সেই জল্পনার মধ্যেই চাঞ্চল্যকর দাবি সরিতা ফড়নবীশের। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি মহারাষ্ট্রের জয়ের মূল কান্ডারী।
তবে এই প্রসঙ্গে একনাথ শিন্ডে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পদ নিয়ে মহাজুটির মধ্যে আলোচনা হবে। এমনকি অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গেও আলোচনা হবে। সবপক্ষের মতামতকে গুরুত্ব দিয়ে দেখেই নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শিন্ডে।
#WATCH | Nagpur | As Mahayuti is set to form govt in Maharashtra, Deputy CM & BJP leader Devendra Fadnavi's mother, Sarita Fadnavis says, "Of course, he will become the CM...It is a big day as my son has become a big leader in the state. He was working hard at all 24 hours..." pic.twitter.com/DontYWe6Hk
— ANI (@ANI) November 23, 2024
অন্যদিকে জয় স্পষ্ট হতেই দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে দেখা করেন একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার। দীর্ঘক্ষণ দুজনের মধ্যে বৈঠকও হয় বলে খবর। বৈঠক শেষে একদিকে দেবেন্দ্র ফড়নবীশ এবং অজিত পাওয়ারকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক শিন্ডে। বলেন, মহারাষ্ট্রের মানুষের জন্য মহাজুতি জোট কাজ করছে। আগামদিনে সেই কাজ করে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে মহিলা-শিশুদের জন্য কাজ করছে সেই কথাও এদিন তুলে ধরেন একনাথ শিন্ডে। তাঁর কথায়, সিএম মানে চিফ মিনিস্টার নন, তিনি কমন ম্যান বলেই নিজেকে দাবি করেন শিন্ডে।
#MaharashtraElection2024 | Maharashtra CM Eknath Shinde says, "Our government was the common man's government. I'm thankful to PM Modi for his incredible support. Women, children & farmers were the centre point for us. We want to convert the common man into Superman. For me, the… pic.twitter.com/Z9EGkrEfji
— ANI (@ANI) November 23, 2024
তবে এদিন ফড়নবীশ এবং অজিত পাওয়ারের সঙ্গে কি বিষয়ে আলোচনা শিন্ডে করেন সে বিষয়ে কিছু জানা যায়নি।












Click it and Unblock the Notifications