নির্বাচনে বাজিমাত করতে পাঞ্জাবে শিখ ভোটে বিশেষ নজর! ক্যাপ্টেনই প্রধান তুরুপের তাস বিজেপির?
নির্বাচনে বাজিমাত করতে পাঞ্জাবে শিখ ভোটে বিশেষ নজর! ক্যাপ্টেনই প্রধান তুরুপের তাস বিজেপির?
পাঞ্জাব কংগ্রেসে রদবদল, প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের কংগ্রেস ছেড়ে নতুন দল গঠনের মাঝেই এবার আসন্ন নির্বাচনে(Punjab Assembly Elections 2021) বাজিমাত করতে শিখ ভোটকেই মূল তুরুপের তাস করতে চাইছে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য, বছর ঘুরতেই ভোট রয়েছে পাঁচ রাজ্যে। তালিকায় রয়েছে পাঞ্জাবও। এদিকে গত বছর কৃষক আন্দোলনের সময় থেকেই পাঞ্জাবে বিজেপির অবস্থা বিশেষ ভালো যাচ্ছে না। ভেঙেছে জোট।

কেন খানিক চাপে পদ্ম শিবির
এদিকে কৃষি আন্দোলনে যে সমস্ত রাজ্যের কৃষকরা একদম প্রথমসারিতে রয়েছেন তাদের মধ্যে শীর্ষে রয়েছে পাঞ্জাব। এমনকী এই রাজ্যের শিখ সম্প্রদায়ের কৃষকরাই কার্যত গোটা আন্দোলনের নেতৃত্বে রয়েছেন এখনও পর্যন্ত। কৃষি বিলের বিরোধিতা করেই বিজেপির হাত ছেড়েছে দীর্ঘদিনের জোটসঙ্গী শিরোমণি অকালি দলও। আর তাতেই গত কয়েকমাস ধরেই অনেকটাই চাপে পড়েছে গেরুয়া শিবির।

শিখদের পাশে চাইছে গেরুয়া শিবির
এবার কৃষি আই কাঁটা দূরে রেখেই পাঞ্জাবের ভোটে ঝড় তুলতে শিখদের পাশে চাইছে গেরুয়া শিবির। এমনকী শিখ সম্প্রদায়ের মন জয় করতে নেওয়া হয়েছে একাধিক নতুন কৌশলও। সূত্রের খবর, শিখ আবেগের কথায় মাথায় রেখেই দ্রুত খুলে যেতে পারে কর্তারপুর করিডোর। এদিকে করোনা প্রকোপের জেরে গত বছর ১৬ মার্চ থেকে বন্ধ রয়েছে কর্তারপুর।

ঠিক কী পরিকল্পনা রয়েছে বিজেপির
এদিকে গতকয়েক সপ্তাগে লাগাতার পাঞ্জাব উড়ে যাচ্ছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। এমনকী আগামী মাসেও একাধিক বিজেপি নেতা থেকে শুরু করে মন্ত্রীদের রয়েছে পাঞ্জাব সফরের পরিকল্পনা। উদ্দেশ্য একটাই মোদী সরকার পাঞ্জাবের মানুষের জন্য কী ভাবছে তা জনমানসে বেশি মাত্রায় পৌঁছে দেওয়া। এদিকে পাঞ্জাবের অনুন্নোতির জন্য ইতিমধ্যেই বর্তমান কংগ্রেস সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। লাগাতার তোপ দেখা হচ্ছে নভজ্যোত সিং সিধুর দিকেও। এমনকী কংগ্রেসের 'অপশাসনের' কারণেই আজ পাঞ্জাব চরম 'দুরাবস্থার' মধ্যে দিয়ে যাচ্ছে বলে বিজেপির মত।

ক্যাপ্টেনের কাঁধে বন্দুক রেখেই খেলতে চাইছে বিজেপি
এদিকে ইতিমধ্যেই কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুকে চ্যালেঞ্জ করে নতুন দল ঘোষণা করে ফেলেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে সেই দল আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন তিনি। এমনকী বিজেপির সঙ্গে তাঁর দলের আসন সমঝোতা হবে বলেও জানা যাচ্ছে। তবে আকালির বদলে নতুন ক্যাপ্টেনের নতুন দল বিজেপিকে কতটা পাঞ্জাবের ফ্রন্টফুটে ফিরিয়ে আনে এখন সেটাই দেখার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications