Maharashtra-Jharkhand Election Dates: মঙ্গলবারই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভোট ঘোষণা করবে কমিশন

Maharashtra-Jharkhand Election Dates: মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার সাড়ে তিনটে নাগাদ এই ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন আগেই হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন শেষ হয়। এরপর থেকেই জল্পনা তৈরি হয় যে কবে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হবে?

আগামী ২৬ নভেম্বর মহারাষ্ট্রের ২৮৮ বিধানসভা আসনের মেয়াদ শেষ হচ্ছে। ফলে তার আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করা প্রয়োজন। অবশেষে আজ মঙ্গলবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের দিন (Maharashtra-Jharkhand Election Dates) ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন।

Maharashtra-Jharkhand Election Dates

পাশাপাশি আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ৫ জানুয়ারি পর্যন্ত ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভার মেয়াদ থাকলেও এদিনই আদিবাসী অধ্যষিত এই রাজ্যেও নির্বাচনের দিন ঘোষণা করবে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে অন্তত ৫০ টি আসনে উপ নির্বাচনের দিনও ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

যার মধ্যে কেরলের ওয়ানড় আসনটি রয়েছে বলে খবর। রাহুল গান্ধী দুটি আসন থেকে নির্বাচনে লড়াই করেছিলেন। একটি আমেঠি এবং অন্যটি ওয়েনড়। দুই আসন থেকেই জয় পান সোনিয়া পুত্র। পরে যদিও শুধুমাত্র আমেঠি থেকেই সাংসদ থাকার কথা জানান রাহুল। ছেড়ে দেন ওয়েনড় আসনটি।

ফলে দীর্ঘ সময় ধরে ওই আসনে কোনও নির্বাচিত সাংসদ নেই। ফলে আজ মঙ্গলবারই ওয়েনড় আসনে উপ নির্বাচনের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। যা খবর, এই আসন থেকে প্রিয়াঙ্কা গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

এক নজরে মহারাষ্ট্র

বর্তমানে মহারাষ্ট্রের ক্ষমতায় রয়েছে বিজেপি, শিবসেনা (শিণ্ডে গোষ্ঠী) এবং অজিত পাওয়ারের জোট। অন্যদিকে মহাবিকাশ আঘারি অর্থাৎ কংগ্রেস, শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে শিবসেনা জোট রয়েছে। এবারের নির্বাচন বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে। পাঁচ বছরের আগেই সে রাজ্যে পালাবদল ঘটে যায়।

ঠাকরে শিবির থেকে বেরিয়ে আসেন একনাথ শিণ্ডে। তাঁকে সামনে রেখেই মহারাষ্ট্রে সরকার গঠন করে বিজেপি। যা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার কি সেদিকেই নজর সবার। যা খবর, ২৮৮ টি আসনের মহারাষ্ট্র বিধানসভায় এবার তিন দফায় ভোট করাতে পারে নির্বাচন কমিশন

ঝাড়খণ্ড নির্বাচন

আদিবাসী অধ্যষিত এই রাজ্যে এবার দু'দফায় নির্বাচন করাতে পারে নির্বাচন কমিশন। এই রাজ্য এবার বিজেপি ফিরতে একেবারে মরিয়া চেষ্টা চালাচ্ছে। হিমন্ত সোরেনের ডানহাত চম্পাই সোরেনকে সামনে রেখে নির্বাচনের ময়দানে বিজেপি। পাল্টা ঘুঁটি সাজাচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সুপ্রিমো হিমন্ত সোরেনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+