নির্বাচনী আচরণবিধি ভঙ্গ! মোদী-শাহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়ে 'দ্বিমত' কমিশনে
প্রধানমন্ত্রী মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহকে ক্লিনচিট দেওয়া নিয়ে দ্বিমত নির্বাচন কমিশনে। সূত্রের খবর অনুযায়ী, নির্বাচন কমিশনার অশোক লাভাসা এনিয়ে বিরুদ্ধে মত প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহকে ক্লিনচিট দেওয়া নিয়ে দ্বিমত নির্বাচন কমিশনে। সূত্রের খবর অনুযায়ী, নির্বাচন কমিশনার অশোক লাভাসা এনিয়ে বিরুদ্ধে মত প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে চারটি ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে আর একটি ক্ষেত্রে বিজেপি সভাপতিকে ক্লিনচিট দিয়েছে।

পাকিস্তানকে হুঁশিয়ারি নিয়ে ক্লিনচিট
শনিবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অপর একটি অভিযোগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীকে ক্লিনচিট দিয়েছে কমিশন। ২১ এপ্রিল গুজরাতের পাটান-এ মোদী বলেছিলেন, অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিতে তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন।

এক নির্বাচন কমিশনারের বিরোধিতা
সূত্রের খবর অনুযায়ী, নির্বাচন কমিশনার লাভাসা মোদীর যেসব বক্তব্যের ক্ষেত্রে বিরুদ্ধ মত প্রকাশ করেছেন, সেগুলি হল ১ এপ্রিল ওয়ার্ধা ও ৬ এপ্রিল নান্দেদ-এ সংখ্যালঘু-সংখ্যাগুরু বক্তৃতা, ৯ এপ্রিল লাতুর ও চিত্রদুর্গে বালাকোটে বিমান হানা নিয়ে প্রথমবারের ভোটারদের কাছে আবেদন। এছাড়াও লাভাসা সহকর্মীদের সঙ্গে যে বিষয়ে বিরুদ্ধ মত প্রকাশ করেছেন তার মধ্যে রয়েছে, ৯ এপ্রিল নাগপুরে অমিত শাহের বক্তৃতা। যেখানে অমিত শাহ রাহুল গান্ধীর ওয়ানাড আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকে পাকিস্তানের সঙ্গে তুলনা করেছিলেন বলে অভিযোগ।

২-১-এ সিদ্ধান্ত গ্রহণ
নির্বাচন কমিশনের তরফ থেকে সরকারিভাবে চিত্রদূর্গের অভিযোগ নিয়ে এখনও কোনও মত প্রকাশ করেনি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অশোক লাভাসার অন্য সহযোগীরা হলেন, মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এবং নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। ওপরের সবকটি ক্ষেত্রেই ২-১-এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে অশোক লাভাসাকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে, তিনি কোনও কথা বলতে রাজি হননি।












Click it and Unblock the Notifications