Lok Sabha Election 2024: ছিলেন বাংলা সফরেও! আচমকাই নির্বাচন কমিশনারের পদ ছাড়লেন অরুণ গোয়েল
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন সামনেই। জোর প্রস্তুতি চলছে। আর এর মধ্যে হঠাত করেই নির্বাচন কমিশনারের পদ ছাড়লেন অরুণ গোয়েল। পদত্যাগপত্র ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিনি পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। আর তা গৃহীত হয়েছে বলেও খবর।
ভোটের মুখে (Lok Sabha Election 2024) নির্বাচন কমিশনারের পদ থেকে অরুণ গোয়েলের কেন ইস্তফা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলে দাবি তৃণমূলের। প্রশ্ন তুলেছে কংগ্রেস সহ বিরোধীরা। বিশেষ করে গত কয়েকদিন আগেই বাংলায় এসেছিল নির্বাচন কমিশনারের 'ফুল বেঞ্চ'। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে অরুণ গোয়েলও আসেন সেই সময়।

নিরাপত্তা সহ একাধিক বিষয় খতিয়ে দেখেন। বৈঠক করেন জেলা প্রশাসনের সঙ্গেও। যদিও সাংবাদিক সম্মেলনে তাৎপর্যপূর্ণ ভাবে ছিলেন না অরুণ গোয়েল। যদিও তা না থাকার কারণ হিসাবে অসুস্থতা জানানো হয়। আর এরপরেই দিল্লি ফিরে যান অরুণ গোয়েল।
এরপরেই আজ শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনারের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। কিন্তু কেন এভাবে ইস্তফা দিলেন, তাও আবার একেবারে ভোট ঘোষণার আগে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
যদিও এই বিষয়ে অরুণ গোয়েল কিছুই জানাননি। তবে ইস্তফার কারণ হিসাবে ব্যক্তিগত কারণ বলেই তিনি জানিয়েছেন বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলে টুইট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। টুইটারে তিনি লিখছেন, কমিশনারের পদটি শূন্য।
আরেকজন কমিশনারের পদ শূন্য রয়েছে। শুধুমাত্র মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া আর কেউ রইলেন না। সাকেত লিখছেন, সম্প্রতি মোদী সরকার একটি আইন এনেছে যেখানে বলা হয়েছে ইলেকশন কমিশনার বেঁছে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মনোনীত কোনও মন্ত্রী। আর ২০২৪ লোকসভা নির্বাচনের আগে তিনজনের মধ্যে দুজন নির্বাচন কমিশনারকে বাছবেন মোদী। এটা অত্যন্ত উদ্বেগের বলে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ।
In a sudden move, Election Commissioner Arun Goel has abruptly resigned.
— Saket Gokhale (@SaketGokhale) March 9, 2024
The post of the other EC is vacant.
That leaves the Election Commission now with just 1 Chief Election Commissioner.
Modi Govt has introduced a new law where Election Commissioners will now be… pic.twitter.com/bCcPRgDHPr
বলে রাখা প্রয়োজন, মুখ্য নির্বাচন কমিশনার সহ তিনজন নির্বাচন কমিশনারের থাকার কথা কমিশনে। কিন্তু ছিলেন মাত্র দুজন। একজন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আরেকজন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। বর্তমানে তিনি ইস্তফা দিয়ে দেওয়ায় শুধুমাত্র কমিশনে রয়ে গেলেন রাজীব কুমার।
বলে রাখা প্রয়োজন, অরুণ গোয়েল পাঞ্জাব ক্যাডারের অফিসার। ১৯৮৫ সালের ব্যাচের আইএএস। ২০২২ সালের ১৯ নভেম্বর তিনি নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হন। এবং 21 নভেম্বর, 2022-এ দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল।












Click it and Unblock the Notifications