নতুন করে দেওয়া হবে ভোটারদের পরিচয় পত্র! কার্ডে থাকতে চলেছে অতিরিক্ত নানা বৈশিষ্ট্য
সারা দেশেই ভোটারদের জন্য নতুন করে পরিচয়পত্র দিতে চলেছে নির্বাচন কমিশন। এই পরিচয় পত্রে থাকবে রঙিন ছবি। থাকবে বারকোডও।
সারা দেশেই ভোটারদের জন্য নতুন করে পরিচয়পত্র দিতে চলেছে নির্বাচন কমিশন। এই পরিচয় পত্রে থাকবে রঙিন ছবি। থাকবে বারকোডও। কার্ডগুলি হবে প্লাস্টিকের। যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে কর্নাটকে। সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন, কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জীব কুমার।

থাকবে রঙিন ছবি
তিনি জানিয়েছেন, নতুন ভোটার কার্ডে ভোটদাতার রঙিন ছবি থাকবে। একে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টাও করা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে আরও সুরক্ষিত করে তোলার। সারা দেশে একইরকমের ভোটার কার্ড চালু করা হবে।

কার্ডে থাকবে বারকোড
কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জীব কুমার জানিয়েছেন, নতুন ভোটার কার্ডগুলি হবে প্লাস্টিকের। কার্ডগুলিতে হলোগ্রামও থাকবে। প্রত্যেক কার্ডে বারকোড থাকবে। স্বভাবতই প্রত্যেক ভোটদাতার বারকোডগুলি আলাদা হবে।

বারকোডেই ভোটার তালিকার তথ্য
কমিশন চেষ্টা করছে, বারকোডেই ভোটার তালিকায় থাকা তথ্য যুক্ত করে দিতে। যাতে ভবিষ্যতে ভোটারদের নাম ঠিকানা, জন্ম তারিখ এবং অন্য তথ্য ওই বারকোড থেকেই পাওয়া যায়।

আপাতত দাম ৩০ টাকা
সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,তিনি বলেছেন, নতুন ভোটার কার্ড ইস্যু করতে ১৫ দিন সময় লাগবে। কোনও কোনও ক্ষেত্রে বেশি সময়ও লাগতে পারে। নির্বাচন কমিশন এই কার্ডের মূল্য নির্ধারণ করেছে ৩০ টাকা করে। যদিও তা আরও সস্তা করার চেষ্টা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications