বুধবার দুপুরে কর্নাটক বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা! সঙ্গে সঙ্গে লাগু হবে আদর্শ আচরণ বিধি
ভারতের নির্বাচন কমিশন আজ কর্নাটক বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা করতে চলেছে। বেলা সাড়ে এগারোটা নাগাদ এই ঘোষণা করা হবে। প্রসঙ্গত ২২৪ সদস্যের কর্নাটক বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে ২৪ মে। এব্যাপারে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করবে নির্বাচন কমিশন।

এই মুহূর্তে কর্নাটকের প্রচারে রয়েছে অভিযোগ আর পাল্টা অভিযোগের পালা। প্রধান বিরোধী কংগ্রেস দুর্নীতির ইস্যুতে রাজ্য সরকারকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কর্নাটকে গিয়ে প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ কর্নাটককে বিজেপির দক্ষিণের প্রবেশদ্বার হিসেবে বর্ণনা করেছেন। রবিবার রাজ্যে প্রচারে গিয়ে অমিত শাহ বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই এবং পূর্বতন মুখ্যমন্ত্রী ইয়েদুরিয়াপ্পার প্রশংসা করেছেন। অন্যদিকে কংগ্রেস ও জনতাদল সেকুলারের দিকে নিশানা করে তিনি বলেছেন, দুইদলই পরিবারতান্ত্রিক। সাধারণ জনগণের কল্যাণে তারা কাজ করতে পারে না।
Election Commission to announce Karnataka Assembly elections schedule today
— ANI Digital (@ani_digital) March 29, 2023
Read @ANI Story | https://t.co/P4CwfeOWRU#KarnatakaElections2023 #ElectionCommission #KarnatakaAssemblyElection2023 pic.twitter.com/sB3ZLGa8gW
শাসক বিজেপির তরফে ২২৪ টি আসনের মধ্যে ১৫০ টি আসন জয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। অন্যদিকে কংগ্রেস এবং জেডিএস ইতিমধ্যেই যথাক্রমে ১২৪ এবং ৯৩ জনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে।
নির্বাচনের মুখে কর্নাটক সরকার চাকরি ও শিক্ষায় সংরক্ষণের ব্যাপারে নতুন করে তাদের সিদ্ধান্ত ঘোষণা করেছে। যেখানে মুসলিমদের জন্য ৪ শতাংশ ওবিসি সংরক্ষণ বাতিল করে দেওয়া হয়েছে। ওই ৪ শতাংশ ভোক্কালিগা এবং লিঙ্গায়েত সম্প্রদায়ের জন্য নির্ধারণ করা হয়েছে।
২২৪ আসনের কর্নাটক বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ১১৯। কংগ্রেসের বিধায়ক রয়েছেন ৭৫ জন। তাদের সহযোগী জেডিএস-এর বিধায়ক সংখ্যা ২৮।












Click it and Unblock the Notifications