মোদীর 'মিশন শক্তি' ঘোষণা নিয়ে আজ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের! শুরু কাউন্ট ডাউন
বুধবার তাঁর একটি টুইটেই কার্যত মুহূর্তের জন্য থমকে গিয়েছিল দেশ। বেলা ১১:৪৫ নাগাদ প্রধানমন্ত্রী কী ঘোষণা করতে চলেছেন , তা নিয়ে ছিল জল্পনা।
বুধবার তাঁর একটি টুইটেই কার্যত মুহূর্তের জন্য থমকে গিয়েছিল দেশ। বেলা ১১:৪৫ নাগাদ প্রধানমন্ত্রী কী ঘোষণা করতে চলেছেন , তা নিয়ে ছিল জল্পনা। এরপরই জাতির উদ্দেশে এক বার্তা দিয়ে তিনি জানান , প্রথমবার ভারত মহাকাশে এলইও স্যাটেলাইট ধ্বংসকারী এ-স্যাট মিসাইল উৎক্ষেপণ করেছে, এবং তাতে সফল হয়েছে। নির্বাচনের বিধি লাগু হওয়ার পর , সরকারের তরফে এই ধরনের কোনও ঘোষণা করা যায় কি না , তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। বিরোধীরা দ্বারস্থ হয় নির্বাচন কমিশনের।

বিরোধীদের দায়ের করা অভিযোগ যায় কমিশনে। এরপরই কমিশন জানায়, প্রধানমন্ত্রীর এই পদক্ষেপটি খতিয়ে দেখবেন তাঁরা। এভাবে কোনও ঘোষণা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে কি না, তা নিয়ে এবার ময়দানে নামতে চলেছে কমিশন। এই নিয়ে একটি কমিটিও গঠন করে ফেলেছে নির্বাচন কমিশন।
শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্তের কথা জানানো হবে। নির্বাচন বিধি ভাঙার দায়ে খোদ দেশের প্রধানমন্ত্রীই বিপাকে পড়বেন কি না,তা নিয়ে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন।












Click it and Unblock the Notifications