ঘোষণা হতে চলেছে দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ

দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এদিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন।

দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এদিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। এদিন দুপুর ৩টে ৩০ মিনিটে এই ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। ৭০টি আসনের দিল্লি বিধানসভায় মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি। তার আগে ভোট অনুষ্ঠিত করে নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ঘোষণা হতে চলেছে দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ

দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি সরকার ২০১৫ সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে। ৭০টি আসনের মধ্যে ৬৭টি আসনে আম আদমি পার্টি সরকার দখল করেছিল।

তবে লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনের মধ্যে কোনোটিতেই আম আদমি পার্টি জয়লাভ করতে পারেনি। সবকটি কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির দখলে গিয়েছে। এই অবস্থায় আসন্ন বিধানসভা নির্বাচনে কেজরিওয়াল নিজের ক্ষমতা ধরে রাখতে পারেন কিনা এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+