ফয়জল-কাণ্ড থেকে শিক্ষা নির্বাচন কমিশনের, রাহুলের কেন্দ্রে উপনির্বাচনে তাই ‘ধীরে চলো নীতি’
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেওয়ার পর থেকেই জল্পনা চলছিল যেকোনো দিন উপনির্বাচন ঘোষণা হতে পারে কেরালার ওয়েনাডে। কিন্তু নির্বাচন কমিশন এনসিপি নেতা মহম্মদ ফয়জলের সাংসদ পদ খারিজের পর উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেন তড়িঘড়ি। তারপর উপনির্বাচন স্থগিত রাখতে হল। এবার সেই ভুল করল না নির্বাচন কমিশন।

এনসিপি নেতা মহম্মদ ফয়জলের সাংসদ পদ ফেরত
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে যখন দেশজুড়ে বিজেপি সরকারের স্বৈরতান্ত্রিক মানসিকতার সমালোচনা চলছে, তখন লোকসভা সাংসদ পদ ফিরে পেলেন লাক্ষাদ্বীপের এনসিপি নেতা মহম্মদ ফয়জল। তিনি ২০০৯ সালের নির্বাচনের সময় প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী পিএম সাঈদের এক আত্মীয়কে হত্যার চেষ্টার অভিযোগে দোষীসাব্যস্ত হয়েছিলেন।

১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল ফয়জলকে
সাঈদের এক আত্মীয়কে হত্যার চেষ্টার অভিযোগে ২০১৬ সালে তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল বলে তাঁর দাবি। এনসিপি নেতা এই বিচার চলাকালীনই ২০১৯ সালে লোকসভার সাংসদ নির্বাচিত হন। ১১ জানুয়ারি তাঁকে অন্য তিনজনের সঙ্গে সাজা দেওয়া হয়েছিল। ১০ বছর কারাদণ্ড দেওয়া হয় তাঁকে।

ভোটের ঠিক দু-দিন আগে ফয়জলের সাজা স্থগিত
শাস্তি বিধানের দু-দিন পরে লোকসভা সচিবালয় তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। নির্বাচন কমিশন ২৭ জানুয়ারি ফয়জলের লাক্ষাদ্বীপ আসনে নির্বাচনের ঘোষণা করে। ভোটের ঠিক দু-দিন আগে কেরালা হাইকোর্ট ফয়জলের সাজা স্থগিত করে দেয়। ফলে নির্বাচন কমিশনকে উপনির্বাচন স্থগিত করতে বাধ্য হতে হয়। কেরালা হাইকোর্ট সাজা স্থগিত করার দু-মাস পরে এদিন সংসদ সদস্য পদ ফিরে পান ফয়জল।

রাহুল গান্ধীর কেন্দ্রে তড়িঘড়ি উপনির্বাচনের নয়
তাই নির্বাচন কমিশন রাহুল গান্ধীর কেন্দ্রে তড়িঘড়ি উপনির্বাচনের সিদ্ধান্ত নিয়ে মুখ পোড়াতে চাইছে নায ভারতের নির্বাচন কমিশনার বিড়ম্বনা এড়াতেই রাহুল গান্ধীর নির্বাচনী ক্ষেত্র ওয়েনাডের উপনির্বাচন ঘোষণা বিরত রাখল। তারা এ ব্যাপারে ধীরে চলো নীতি নিয়ে এগোতে চাইছে।

নির্বাচন কমিশন ওয়েনাডের উপনির্বাচন নিয়ে
উচ্চ আদালত রাহুল গান্ধীর বিষয়ে কী রায় দেয়, তা জেনেই নির্বাচন কমিশন ওয়েনাডের উপনির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে। তাই এদিন কর্নাটক বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পাশাপাশি জলন্ধর লোকসভা কেন্রে ের উপনির্বাচন ঘোষণা করলেও রাহুল গান্ধীর কেন্দ্র ওয়েনাডের উপনির্বাচন নিয়ে কোনো ঘোষণা এদিন করেননি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

ফেব্রুয়ারি পর্যন্ত শূন্যপদগুলি পূরণ করার সিদ্ধান্ত
তিনি বলেন, রাহুল গান্ধীর কেন্দ্র ওয়েনাড নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চাইছে না নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, "আমরা ফেব্রুয়ারি পর্যন্ত শূন্যপদগুলি পূরণ করার সিদ্ধান্ত নিয়েছি। ওয়েনাডের এই শূন্যপদটি মার্চ মাসে তৈরি হয়েছিল।

ছয় মাসের মধ্যে উপ-নির্বাচন হওয়া দরকার
তারপর রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের পর উচ্চ আদালতে আপিলের জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। ফলে আমরা তাড়াহুড়ো করতে চাইছি না। মুখ্য প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এ ব্যাপারে জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-র উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে কোনও পদ শূন্য হওয়ার ছয় মাসের মধ্যে উপ-নির্বাচন হওয়া দরকার।












Click it and Unblock the Notifications