রাহুল গান্ধীর কেন্দ্র ওয়েনাডেও উপনির্বাচন নিয়ে কী ভাবনা, সিদ্ধান্ত জানাল নির্বাচন কমিশন
কর্নাটক বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। একইসঙ্গে ঘোষণা হয়েছে জলন্ধর লোকসভা কেন্রের্র উপনির্বাচন। কিন্তু রাহুল গান্ধীর কেন্দ্র ওয়েনাডের উপনির্বাচন নিয়ে কোনো ঘোষণা এদিন করেননি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। রাহুল গান্ধীর কেন্দ্র ওয়েনাড নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চাইছে না নির্বাচন কমিশন।

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ
সম্প্রতি কেরালার ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধীর দুই বছরের কারাদন্ডের নির্দেশ দেওয়া হয় এক মানহানির মামলায়। তারপরই লোকসভা তরফে বিজ্ঞপ্তি জারি করে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। ফলে কেরালার ওয়েনাডের সংসদীয় আসন শূন্য হয়ে যায়।

ওয়েনাডের উপনির্বাচন ঘোষণা নয়
রাহুল গান্ধীর শাস্তিবিধান এবং সাংসদ পদ খারিজ এতটাই তাড়াহুড়ো করে হয়েছিল যে, তাতে রাজনৈতিক মহলের একাংশের মনে হয়েছিল তড়িঘড়ি উপনির্বাচনও ঘোষণা করে দিতে পারে কমিশন। কিন্তু কর্নাটক বিধানসভা নির্বাচনের ঘোষণার দিন জলন্ধরের উপনির্বাচন ঘোষণা হলেও ওয়েনাডের উপনির্বাচন ঘোষণা করল না কমিশন।

তাড়াহুড়ো করতে চাইছে না কমিশন
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, "আমরা ফেব্রুয়ারি পর্যন্ত শূন্যপদগুলি সাফ করেছি। ওয়েনাডের এই শূন্যপদটি মার্চ মাসে জানানো হয়েছিল। এবং সাংসদ পদ বাতিলের পর উচ্চ আদালতে আপিলের জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। ফলে আমরা তাড়াহুড়ো করতে চাইছি না।

ওয়ানাডের আসনে উপনির্বাচন প্রসঙ্গে
মুখ্য প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এ ব্যাপারে জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-র উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে কোনও পদ শূন্য হওয়ার ছয় মাসের মধ্যে উপ-নির্বাচন হওয়া দরকার। ফলে নির্বাচন কমিশনের হাতে অনেক সময় রয়েছে। এখনও সাতদিন অতিক্রান্ত হয়নি ওয়ানাডের সংসদীয় আসনটি শূন্য হয়েছে।

এক দিন পরে সাংসদ পদ খারিজ
এদিন নির্বাচন কমিশন উপনির্বাচন ঘোষণা করলেও কংগ্রেস আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল। শুক্রবার রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয়েছে। সুরাত আদালতের শাস্তি বিধানের এক দিন পরে সাংসদ পদ খারিজ হয়ে যায়। সুরাত আদালত রাহুল গান্ধীকে এক বিজেপি নেতার দায়ের করা মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে এবং তাকে দুই বছরের কারাদণ্ড দেয়।

আপিল করার জন্য ৩০ দিন সময়
এখানে উল্লেখ্য যে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁর সাজার বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিন সময় রয়েছে। এখন সাজা স্থগিত রাখা হলে রাহুল গান্ধী তার লোকসভা সদস্যপদ ফিরে পাবেন। জনপ্রতিনিধিত্ব আইন ১৯৯১ অনুযায়ী কেউ অপরাধের জন্য দোষীসাব্যস্ত এবং দুই বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত হলে তাকে অযোগ্য ঘোষণা করা হয়।

লোকসভা সাংসদ পদ ফিরে পেয়েছেন এক রাজনীতিক
এদিনই একই রকম একটি মামলায় লোকসভা সাংসদ পদ ফিরে পেয়েছেন এক রাজনীতিক। লাক্ষাদ্বীপের এনসিপি সাংসদ মহম্মদ ফয়জল খুনের চেষ্টার মামলায় দোষীসাব্যস্ত হয়েছিলেন। তাঁকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। কেরালা হাইকোর্ট তার সাজা স্থগিত করার দু-মাস পরে তার সংসদ সদস্য পদ ফিরে পান।

সাঈদের এক আত্মীয়কে হত্যার চেষ্টার অভিযোগ
মহম্মদ ফয়জল দাবি করেন, ২০০৯ সালের নির্বাচনের সময় প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী পিএম সাঈদের এক আত্মীয়কে হত্যার চেষ্টার অভিযোগে ২০১৬ সালে তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। এনসিপি নেতা এই বিচার চলকালীন ২০১৯ সালে লোকসভায় নির্বাচিত হন। ১১ জানুয়ারী তাঁকে অন্য তিনজনের সঙ্গে সাজা দেওয়া হয়েছিল।

কেরালা হাইকোর্ট ফয়জলের সাজা স্থগিত করে
তার দুই দিন পরে লোকসভা সচিবালয় তাঁর সাসংদ পদ খারিজ করে দেওয়া হয়। নির্বাচন কমিশন ২৭ জানুয়ারি ফয়জলের লাক্ষাদ্বীপ আসনে নির্বাচনের ঘোষণা করে। ভোটের দু-দিন আগে কেরালা হাইকোর্ট ফয়জলের সাজা স্থগিত করে দেয়। নির্বাচন কমিশনকে উপনির্বাচন স্থগিত করতে বাধ্য করে।

উপনির্বাচন নিয়ে সিদ্ধান্ত পরে নির্বাচন কমিশনের
সূত্রের খবর, ভারতের নির্বাচন কমিশনার এই বিড়ম্বনা এড়াতেই রাহুল গান্ধীর নির্বাচনী ক্ষেত্র ওয়েনাডের উপনির্বাচন ঘোষণা বিরত রাখল। তারা এ ব্যাপারে ধীরে চলো নীতি নিয়ে এগোতে চাইছে। উচ্চ আদালত রাহুল গান্ধীর বিষয়ে কী রায় দেয়, তা জেনেই নির্বাচন কমিশন উপনির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে।












Click it and Unblock the Notifications