হঠাৎই 'কমে গেল' অনুদানের অঙ্ক! নির্বাচনের পথে বিপদে বিভিন্ন রাজনৈতিক দল
ভোটের খরচে লাগাম টানতে পদক্ষেপের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কারও কাছ থেকে অনুদান বাবদ ১০ হাজার টাকার বেশি গ্রহণ করতে পারবেন না কোনও প্রার্থী। এতদিন পর্যন্ত এই সীমা ছিল ২০ হাজার টাকা।
ভোটের খরচে লাগাম টানতে পদক্ষেপের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কারও কাছ থেকে অনুদান বাবদ ১০ হাজার টাকার বেশি গ্রহণ করতে পারবেন না কোনও প্রার্থী। এতদিন পর্যন্ত এই সীমা ছিল ২০ হাজার টাকা। বাড়তি খরচের সঙ্গে পাল্লা দিয়ে অনুদানের সীমা বাড়ানোর দাবিও করেছিল কোনও কোনও রাজনৈতিক দল, সেখানে এই সীমা কমিয়ে দেওয়ায় খানিকটা মুশকিলেই পড়ল রাজনৈতিক দলগুলি।

৫ রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে ১২ নভেম্বর নির্বাচনে যাওয়া রাজ্যগুলিতে নির্দেশিকা পাঠায় নির্বাচন কমিশন। জানানো হয়, অ্যাকাউন্ট পেয়ি চেক, ব্যাঙ্ক ড্রাফ্ট, আরটিজিএস/এনইএফটি-র মাধ্যমে প্রার্থীরা আগে থেকে ২০ হাজার টাকা করে অনুদান বাবদ নিতে পারতেন। কিন্তু সেই নির্দেশিকা সংশোধন করে বর্তমানে তা কোনওভাবেই ১০ হাজার টাকার বেশি হবে না বলে জানিয়ে দেওয়া হয়।
এবিষয়ে নির্বাচবন কমিশনের আগেকার নির্দেশিকা ছিল ২০১১-র ৭ এপ্রিলের। সেই নির্দেশিকায় ২০ হাজার টাকা করে খরচের কথা বলা হয়েছিল।
তবে বিধানসভা কেন্দ্রে প্রার্থী পিছু ১৪ লক্ষ টাকা করে খরচের বিষয়টিতে কোনও হস্তক্ষেপ করেনি নির্বাচন কমিশন।
৫ রাজ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার প্রায় ২ সপ্তাহ পরে এমন সিদ্ধান্ত কেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কমিশনের একটি অংশের ব্যাখ্যা, নির্বাচনে প্রচারের নামে যাতে কোনও বেআইনি কাজ না হয়, সেই জন্যই এমন সিদ্ধান্ত।
Election Commission of India has revised threshold election expenditure/donation through a single cash transaction as well as individual cash donations to candidates during elections to Rs 10,000 from Rs 20,000 for all states. pic.twitter.com/fKXkUgrMdd
— ANI (@ANI) November 17, 2018
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications