যত কান্ড ভোপালে! ভোটের খরচ নিয়ে এবার দ্বিগ্বিজয় সিং ও সাধ্বী প্রজ্ঞাকে নোটিশ কমিশনের
ভারতের নির্বাচন কমিশন ফের একবার নোটিশ পাঠাল ভোপালের লোকসভা প্রার্থী কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিংকে। একইসঙ্গে নোটিশ পাঠানো হয়েছে ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরকে।
ভারতের নির্বাচন কমিশন ফের একবার নোটিশ পাঠাল ভোপালের লোকসভা প্রার্থী কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিংকে। একইসঙ্গে নোটিশ পাঠানো হয়েছে ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরকে।

নির্বাচনী খরচের হিসেবে দিগ্বিজয় সিং শুক্রবার পর্যন্ত ২১ লক্ষ ৩০ হাজার ১৩৪ টাকা খরচ করেছেন বলে কমিশনকে জানিয়েছিলেন। তবে কমিশন ভেরিফিকেশন করে দেখেছে, দিগ্বিজয়ের খরচের পরিমাণ ৩৯ লক্ষ ৪৭ হাজার ৬৭৪ টাকা যা তার ঘোষিত খরচের প্রায় দ্বিগুণ।
অন্যদিকে অন্যদিকে সাধ্বী প্রজ্ঞা জানিয়েছিলেন, তাঁর নির্বাচনী খরচ ৬ লক্ষ ২৭ হাজার ৬৬৩ টাকা। তবে কমিশন যাচাই করে দেখেছে সেটা আসলে ১৩ লক্ষ ৫১ হাজার ৭৫৬ টাকা।
যার ফলে দুজনকে নোটিশ পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ষষ্ঠ দফায় সাতটি রাজ্যের ৫৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

Click it and Unblock the Notifications