গুজরাত নির্বাচন ২০২২: ভোটাররা অভিযোগ জানাতে পারবেন cVIGIL অ্যাপের মাধ্যমে! কী ভাবে ব্যবহার
গুজরাত নির্বাচন ২০২২: ভোটাররা অভিযোগ জানাতে পারবেন cVIGIL অ্যাপের মাধ্যমে! কী ভাবে ব্যবহার
গুজরাত বিধানসভার নির্বাচনের দিন ঘোষণার পাশাপাশি এদিন মুখ্য নির্বাচন কমিশনার সিভিজিল অ্যাপের কথাও উল্লেখ করেছেন। সিভিজিল অ্যাপ হল একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে যে কোনও নাগরিক নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কমিশনে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানানোর ১০০ মিনিটের মধ্যে অভিযোগের ফলাফল জানিয়ে দেওয়া হবে কমিশনের তরফে।

প্রথমে অ্যাপসে লগ-ইন
এদিন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গুজরাতের নির্বাচনে যদি কোনও ভোটার অভিযোগ জানান, তাহলে তার জবাব দেওয়া হবে ১০০ মিনিটের মধ্যে। ভোটারদের অভিযোগ করতে হবে সিভিজিল অ্যাপের মাধ্যমে। ২০১৮ সালে অ্যাপ চালু করা হয়েছিল। প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করার পরে অভিযোগ নথিভুক্ত করতে লগ ইন করতে হবে। কেউ বেনামে কিংবা মোবাইল নম্বরের মাধ্যমে লগইন করতে পারবেন। বেনামে অভিযোগ করলে স্ট্যাটাস আপডেট করা যাবে না। সেখানে দুমিনিট পর্যন্ত ভিডিও রেকর্ড করে পাঠানো যাবে। আগেই এই অ্যাপটি থাকলেও তা অনেকটাই উন্নত করা হয়েছে।

ফোনের ক্যামেরা-স্টোরেজ অ্যাক্সেসের অনুমতি
নির্বাচন কমিশনের কাছে সিভিজিল অ্যাপের মাধ্যমে অভিযোগ দায়ের করতে গেলে ফোনের ক্যামেরা এবং স্টোরেড অ্যাক্সেসের অনুমতি দিতে হবে। এছাড়া সিভিজিল ওয়েবসাইটের মাধ্যমেও অভিযোগ দায়ের করা যাবে। একবার সেখানে লগ-ইন করলে আদর্শ আচরণ বিধির (মডেল কোড অফ কনডাক্ট) একটি তালিকা দেখাবে।

দীর্ঘ তালিকা থেকে দেখে অভিযোগ নথিভুক্তি
আদর্শ আচরণ বিধি ভঙ্গের তালিকায় টাকা বিতরণ, মদ বিতরণ, অনুমতি ছাড়া পোস্টার/ব্যানার, আগ্নেয়াস্ত্র দেখানো, হুমকি, অনুমতি ছাড়া কনভয় নিয়ে যাওয়া ছাড়াও পেড নিউজ, সম্পত্তি হানি, ভোট কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে পরিবহণ নিয়ে যাওয়া কিংবা প্ররোচনা দেওয়ার মতো বেশ কিছু বিকল্প পাওয়া যাবে। এই বিকল্পের তালিকা থেকে উপযুক্তটি ক্লিক করে অভিযোগ নথিভুক্ত করতে হবে। অপরাধীরা বুঝে ওঠার আগেই নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে যাবে।
অভিযোগটি সফরভাবে আপলোড করার পরে মোবাইলে ট্র্যাক করতে এবং আপডেট পেতে এই আইডি দেওয়া হবে। একাধিক অভিযোগের ক্ষেত্রে এই আইডিও ভিন্ন হবে।

আরও যেসব সুবিধা রয়েছে
এই অ্যাপের মাধ্যমে যদি কোনও প্রার্থী কিংবা তাঁর অনুগামীরা টাকা কিংবা উপহার দেন, সেই ছবিও রেকর্ড করে পাঠানো যাবে। এই অ্যাপের মাধ্যমে স্পটটির অক্ষাংশ-দ্রাঘিমাংশ অর্থাৎ কোনও ঘটনার সঠিক ভৌগলিক অবস্থানও নিশ্চিত করা যাবে। এছাড়াও সাধারণ মানুষ অন্য অভিযোগের জন্য 1800 111 1950 কিংবা 1950 নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।












Click it and Unblock the Notifications